সাকিব কীভাবে একটি ‘বাজে’ দলে যোগ দিলেন, প্রশ্ন প্রেস সচিবের

মাগুরা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ১৮:১৩আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৯:০২

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘সাকিব আল হাসানের মতো একজন আইকন কীভাবে আওয়ামী লীগের মতো একটা বাজে দলে যোগ দেয়?’ শুক্রবার (১৮ এপ্রিল) মাগুরা মেডিক্যাল কলেজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি বাজে দল। ব্যাংক লুট, গুম, খুনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত জেনেও সাকিব আল হাসানের মতো আইকন কীভাবে সেই দলে যোগদান করলেন? যে দলের হাতে রক্ত, যে দল হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে। সাকিব আল হাসান আওয়ামী লীগে যোগদানের আগে সব কিছুই জানতো। তারপরও যোগদান কেন করলো এ প্রশ্ন আসা স্বাভাবিক।’

এসময় উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহম্মদ অহিদুল ইসলাম, মেডিক্যাল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল হাসান, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহে কাফীসহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি