পঞ্চাশে আটকা তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২২, ১৪:৪৭আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৫:১৮

আরও একটি হাফসেঞ্চুরি তামিম ইকবালের। আরেকটি মাইলফলক স্পর্শ। কিন্তু পঞ্চাশেই বারবার আটকে যাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ফিফটি পেয়েছেন। তবে অঙ্কটাকে সেঞ্চুরিতে নিতে পারছেন না বাঁহাতি ওপেনার।

আজ (রবিবার) হারারে স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ভালো শুরু পায় তামিমের ব্যাটে। অন্যপ্রান্তে এনামুল হক বেশিদূর যেতে পারেননি। সফরকারীদের স্কোর ১৯ ওভারে ২ উইকেটে ১০৯ রান।

সিরিজ বাঁচানোর ম্যাচে আবারও জ্বলে উঠেছিল তামিমের ব্যাট। এবার জিম্বাবুয়ে বোলারদের শাসন করেছেন বাংলাদেশ অধিনায়ক। শুরু থেকে আক্রমণ চালিয়ে বাউন্ডারি আদায় করে নিয়েছেন। তার ঝড়ো ব্যাটে দলীয় স্কোর হচ্ছিল সমৃদ্ধ। ব্যক্তিগত অর্জনে হাফসেঞ্চুরিও যোগ হলো তার। কিন্তু ফিফটিতে আটকা পড়লেন আবার। আগের ম্যাচে ৬২ রানের ইনিংস খেলা তামিম এবার আউট ৫০ রানেই।

ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ৫৫তম হাফসেঞ্চুরি। ধারাবাহিক রান পাওয়ার জন্য বাহবা পাবেন তামিম। তবে ভালো শুরু পেয়েও স্কোর বাড়িয়ে নিতে না পারায় দায়টাও নিতে হবে তাকে। বিশেষ করে, তার মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছে দলের প্রত্যাশা বেশিই থাকবে। তানাকা চিভাঙ্গার বলে আউট হওয়ার আগে ৪৫ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫০ রান করেন দেশসেরা ওপেনার।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম