জিম্বাবুয়ে সফরে ভারতের নেতৃত্বে রাহুল

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২২, ২২:৩৬আপডেট : ১১ আগস্ট ২০২২, ২২:৩৬

জিম্বাবুয়ে সফরে খেলার সবুজ সঙ্কেত পেলেন লোকেশ রাহুল। ফিরে পেলেন নেতৃত্বও। তাকে অধিনায়ক করেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে সফরকারীরা।

সংক্ষিপ্ত এই সফরে শুরুতে ওপেনার শিখর ধাওয়ানকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু রাহুলের ফিটনেস নিয়ে সংশয় কেটে যাওয়ায় শিখর ধাওয়ান এখন ডেপুটি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সেই ফেব্রুয়ারির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি রাহুলের। ইনজুরিসহ স্বাস্থ্যগত বিষয়ই ছিল মূল কারণ। আইপিএলের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার কথা ছিল। কিন্তু কুঁচকির চোটে তাতে আর খেলাই হয়নি। পরে ফেরাটা আরও বিলম্বিত হয় যখন জানা গেলো যে সার্জারি করা লাগবে। ফলে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরেও যাওয়া হয়নি।

চোটের পর তো করোনা হানা দেয় সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে। পজিটিভ হওয়ায় বোর্ডের মেডিক্যাল টিম তাকে বিশ্রামেই থাকতে বলে।

সবগুলো ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। সিরিজ শুরু হবে ১৮ আগস্ট।

ভারতের স্কোয়াড: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (ভাইস ক্যাপ্টেন), ঋতুরাজ গাইকোয়াড, শুবমান গিল, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান (উইকেটকিপার), সানজু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম