প্রতিদিন ১০০ থেকে ১৫০ ছক্কা মারেন আসিফ আলী

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২২, ১২:২৮আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১২:২৯

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আলোচনায় গেলে সেখানে পাকিস্তানি ব্যাটার আসিফ আলীর নামটা নিঃসন্দেহে থাকবে। চাহিদা মিটিয়ে ছক্কা আর ফিনিশিং রোল প্লের জন্য ভক্তদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। বিস্ফোরক এই ব্যাটার যে আবারও ঝড় তোলার অপেক্ষায়!

দুয়ারে কড়া নাড়ছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট তো আসিফ আলীদের মতো পাওয়ার হিটারদের জন্যই পোয়াবারো। সে কারণেই কিনা রোজ রোজ ছক্কা হাঁকিয়ে ব্যাটটায় শান দিয়ে রাখছেন। জানালেন, প্রতিদিন অনুশীলনে ছক্কা মারছেন ১০০ থেকে ১৫০! পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ বলেছেন, ‘আমি এমন এক পজিশনে ব্যাট করি, যেখানে গড়ে প্রতি ওভারে ১০ রান প্রয়োজন পড়ে। এজন্য বড় শট খেলা দরকার। আর দরকার অনুশীলন। সাধারণত আমি প্রতি দিন ১০০ থেকে ১৫০ ছক্কা মারি। যাতে করে ম্যাচে অন্তত ৪-৫ টা ছক্কা থাকে।’  

গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখা গেছে, লেট মিডল অর্ডারে পাকিস্তানের অন্যতম ভরসার নাম ছিলেন আসিফ। প্রয়োজনীয় মুহূর্তে ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পেরেছেন। আসিফ জানিয়েছেন, টেপ বলের ক্রিকেট খেলেই পাওয়ার হিটিংটা রপ্ত করেছেন, ‘পাওয়ার হিটিংয়ে টেপ বল ক্রিকেট আমাকে যথেষ্ট সহায়তা করেছে। টেপ বল ক্রিকেটে সোজা ব্যাটে ও নিশ্চল মাথা রেখে খেলতে হয়। যাতে মনোযোগ অটুট থাকে। পাশাপাশি সংক্ষিপ্ত ওভারের ম্যাচ হওয়ায় স্কোরও হয় অনেক বড়।’

সেই কারণেই অভ্যাসটা ধরে রাখতে এখনও টেপ বলের ক্রিকেট খেলেন আসিফ, ‘সময় পেলে এখনও আমি টেপ বলের ক্রিকেট খেলি।’

/এফআইআর/
সম্পর্কিত
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
স্লো ওভার রেটের খেসারত, ১১ পয়েন্ট কাটা গেলো পাকিস্তানের
সর্বশেষ খবর
দুর্গাপূজায় মাংস খাওয়া কেন হিন্দু বাঙালিদের ঐতিহ্য?
দুর্গাপূজায় মাংস খাওয়া কেন হিন্দু বাঙালিদের ঐতিহ্য?
তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য
তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য
মানদেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ, জ্বালানি তেল আমদানিতে বাড়ছে ঝুঁকি
মানদেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ, জ্বালানি তেল আমদানিতে বাড়ছে ঝুঁকি
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানো সংক্রান্ত পরিপত্রের কার্যক্রম স্থগিত 
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানো সংক্রান্ত পরিপত্রের কার্যক্রম স্থগিত 
সর্বাধিক পঠিত
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার