৯৬ রানেই শেষ, অজিদের বিপক্ষে উড়ে গেলো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২২, ১১:৫৬আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১২:০২

মাত্র ২৭.৫ ওভার টিকলো জিম্বাবুয়ের ইনিংস। দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের ৯৬ রানে গুড়িয়ে দিয়ে ৮ উইকেটের সহজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

টাউন্সভিলেতে ম্যাচের স্থায়িত্ব ছিল মোট ৪৩ ওভার। টস জিতে বোলিং নিয়ে পিচের সর্বোচ্চ সুবিধা আদায় করে নিয়েছে স্বাগতিক দল। প্রথম ৫ ওভারের স্পেলেই সফরকারীদের কাঁপিয়ে দেন মিচেল স্টার্ক। ১৫ রানে ৩ উইকেট নেন টপ অর্ডারের। লুক জঙ্গোয়ের উইকেটটি নিতে পারলে আবার দ্রুততম দুইশ উইকেটের মাইলফলকও ছুঁতে পারতেন। পুরো ইনিংসে শন উইলিয়ামসের ২৯ রান ছিল সর্বোচ্চ। তাছাড়া সিকান্দার রাজা উল্লেখযোগ্য ১৭ রান করেছেন। শেষটা দ্রুত ছেঁটে দিতে অবদান রাখেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ও পেসার ক্যামেরন গ্রিন। ২১ রানে তিনটি নিয়েছেন জাম্পা, গ্রিন ৭ রানে নিয়েছেন দুটি। একটি করে উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড ও অ্যাশটন অ্যাগার।

জবাবে টি-টোয়েন্টি মেজাজে খেলে ম্যাচটা ১৪.৪ ওভারে শেষ করে দেয় অস্ট্রেলিয়া। যদিও নিজের শুরুর দুই ওভারে রিচার্ড এনগারাভা অজিদের দুই উইকেট তুলে নিতে পেরেছিলেন। এর পর ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ শেষ করেছেন স্টিভেন স্মিথ। ৪১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৪৭ রানে অপরাজিত ছিলেন। সঙ্গী অ্যালেক্স ক্যারি অপরাজিত থাকেন ৩৩ বলে ২৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২৭.৫ ওভারে ৯৬ (শন উইলিয়ামস ২৯, রাজা ১৭; স্টার্ক ৩/২৪, জাম্পা ৩/২১, গ্রিন ২/৭)

অস্ট্রেলিয়া: ১৪.৪ ওভারে ১০০/২ (স্মিথ ৪৭*, ক্যারি ২৬*; এনগারাভা ২/১৬)

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের