বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কায় বাংলাদেশের সেমির স্বপ্ন

রবিউল ইসলাম, সিলেট থেকে
১১ অক্টোবর ২০২২, ০৯:০০আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০৯:০০

রাত থেকেই সিলেটে বৃষ্টি, মধ্যরাতে তা আরও বেড়েছে। ভোর হতে চলা গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বাংলাদেশের সেমিফাইনাল যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কেননা বাংলাদেশকে চতুর্থ দল হিসেবে সেমিতে যেতে হলে আজ (মঙ্গলবার) আরব আমিরাতকে হারাতেই হবে। কিন্তু বৃষ্টির কারণে খেলা না হলে পয়েন্ট ভাগাভাগি করতে হবে। আর এতে কোনও লাভ হবে না বাংলাদেশের। 

সোমবার (১০ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হেরে সেমির স্বপ্ন কঠিন করে ফেলেছিল বাংলাদেশ। তবে বিকালে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে ভারত অবশ্য সমীকরণটা সহজ করেছে অনেকটাই। কিন্তু সেই সমীকরণে বাগড়া দিয়েছে বৃষ্টি। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যকার ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময় সাড়ে ৮টায় টসই হয়নি। স্টেডিয়াম এলাকার আকাশ কালো মেঘে ডেকে গেছে। সব মিলিয়ে ম্যাচটি মাঠে না গড়ানোর আশঙ্কাই খুব বেশি।

সকালে বৃষ্টি মাথায় নিয়েই মাঠে চলে আসে আরব আমিরাতের মেয়েরা। তবে প্রবল বজ্রপাতের মুহূর্তে দৌড়ে আবার ড্রেসিংরুমে ঢুকে পড়ে তারা। পুরো টুর্নামেন্টে এখন অব্দি এক ম্যাচে জয় পাওয়া আরব আমিরাত নির্ভার থেকেই সময় উপভোগ করছে। আর এদিকে দুশ্চিন্তা ভর করা বাংলাদেশে এখনও অব্দি মাঠেই আসেনি!

৮ পয়েন্ট নিয়ে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ৬ পয়েন্ট নিয়ে থাইলান্ড পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে। বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। আজকে ম্যাচটি মাঠে গড়ালে স্বাভাবিক ভাবেই বাংলাদেশের জয়ের সম্ভাবনা থাকবে। আর সেটি হলে ৬ পয়েন্ট নিয়ে স্বাগতিকদেরই চতুর্থ দল হিসেবে সেমিতে যাওয়ার কথা। কেননা নেট রানরেটে অনেকখানিই এগিয়ে বাংলাদেশ।

/ইউএস/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে