জামিন পাননি গুনাথিলাকা, নিষিদ্ধ সব ধরনের ক্রিকেটে

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০২২, ১৫:৪৫আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৫:৫৩

অস্ট্রেলিয়ায় যৌন নিপীড়নের দায়ে গ্রেফতার দানুশকা গুনাথিলাকাকে সোমবার আদালতে তোলা হলে সেখানে জামিন পাননি তিনি। তাকে একই দিন নিষেধাজ্ঞার শাস্তিও দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

লঙ্কান ব্যাটারকে সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা করা হলেও লঙ্কান বোর্ড সভাপতি শাম্মি সিলভা জানিয়েছেন, তারা এই মুহূর্তে গুনাথিলাকার পাশে আছেন। তবে এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

যৌন নিপীড়নের অভিযোগের পর বিবৃতিতে এসএলসি বলেছে, ‘অস্ট্রেলিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে গুনাথিলাকা গ্রেফতার হওয়ায় তাকে অনতিবিলম্বে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করা হলো।’

লঙ্কান বোর্ড আরও জানিয়েছে, ওই ঘটনায় তদন্ত পরিচালনায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত ক্রিকেটারকে কড়া শাস্তি দেওয়া হবে।  

প্রথম রাউন্ডে শুধু প্রথম ম্যাচটি খেলেতে পেরেছিলেন গুনাথিলাকা। তার পর চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেলেও অস্ট্রেলিয়ায় তিনি দলের সঙ্গে ছিলেন। দলের সবাই টুর্নামেন্ট শেষ করে অস্ট্রেলিয়া ছাড়তে পারলেও বাঁহাতি ব্যাটার এই অভিযোগে আর দেশে ফিরতে পারেননি।

নিউ সাউথ ওয়েসের পুলিশ জানিয়েছে, ডেটিং অ্যাপের মাধ্যমে এক নারীর সঙ্গে বেশ কয়েকদিন ধরে লঙ্কান ক্রিকেটারের আলাপের পরে তার সঙ্গে দেখা হয়। অভিযোগে বলা হয়েছে, গত বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় রোজ বে'র একটি আবাসনে তাকে যৌন হয়রানি করেন দানুশকা গুনাথিলাকা। ওই নারী তার বিরুদ্ধে সিডনির থানায় ধর্ষণের অভিযোগ করেছেন।

গুনাথিলাকার বিরুদ্ধে সম্মতি ছাড়া যৌন মিলনের অভিযোগ দায়ের করা হয়েছে। ধর্ষণসহ মোট চারটি অভিযোগ আনা হয়েছে তারকা ক্রিকেটারের বিরুদ্ধে।

অতীত বলে লঙ্কান ক্রিকেটের ব্যাডবয় হিসেবে পরিচিত গুনাথিলাকা। শৃঙ্খলভঙ্গের কারণে তিনবার নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। তার মধ্যে দুবার নিষেধাজ্ঞার শাস্তি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। 

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের