পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশের যুবারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২২, ২০:০৩আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ২০:০৩

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচ হারে বাংলাদেশের যুবারা। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ৪ উইকেট জিতে সিরিজ জিতেছে যুব দল।

পাকিস্তানের দেওয়া ২২১ রানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডার পাঁচ ব্যাটারের মধ্যে চারজন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন। তারপরও আশিকুর রহমান, আহরার আমিন ও পারভেজ রহমানের হাফসেঞ্চুরিতে ৪ ওভার আগেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও ওপেনার আশিকুর রহমান ছিলেন অবিচল। শাহরিয়ার সাকিব (১), মোহাম্মদ সোহাগ (৮) ও মোহাম্মদ শিহাব (৭) রান করতে না পারলেও আশিকুরকে সঙ্গ দেন। এই সুযোগে আশিকুর খেলেন ৭২ রানের ইনিংস। ৭৪ বলে ১১ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ওপেনার।

আশিকুরের বিদায়ের পর মিডল অর্ডারের দুই ব্যাটার আহরার আমিন ও পারভেজ রহমানের ৮৫ রানের জুটিতে সহজেই জিতে যায় বাংলাদেশ। জয় থেকে ২৩ রান দূরে থাকতে আহরার আউট হন। ৯৫ বলে ৬ চারে তিনি তার ৫২ রানের ইনিংসটি সাজান। পারভেজ অবশ্য ৫৭ রানে অপরাজিত থাকেন। ৮৪ বলে ৫ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান পারভেজ।

তার আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রোহানাত দৌল্লা বর্ষণ ও মোহাম্মদ রাফির বোলিং তোপে পড়ে পাকিস্তান। ৪২ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২০ রান করে পাকিস্তান। মোহাম্মদ তায়িব আরিফের ব্যাট থেকে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস আসে। এছাড়া আরাফাত মিনহাস ৪৩ ও উজাইর মমতাজের ব্যাট থেকে আসে ৩৪ রানের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে বর্ষণ ও রাফি ৩টি করে উইকেট নিয়েছেন। পারভেজ রহমান নেন ২ উইকেট। বোলিংয়ে ২ উইকেটের পর ব্যাটিংয়ে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা পারভেজ রহমান।

/আরআই/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের