সালাউদ্দিন-মাশরাফি-সাকিবদের সম্মাননা দেবে বিএসপিএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২২, ১৭:০১আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৭:০১

দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের সবচেয়ে প্রাচীন ও সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এই বছর প্রতিষ্ঠার ৬০ বছর পূর্ণ করেছে। করোনা পরবর্তী বৈশ্বিক পরিস্থিতি এবং বছর জুড়ে খেলাধুলার ব্যস্ত সূচির মাঝেও বছরের শেষভাগে সংস্থাটি জমকালো আয়োজনে ৬০ বছর পূর্তি (হীরক জয়ন্তী) উৎসব পালন করবে। মাহেন্দ্রক্ষণটিকে স্মরণীয় করে রাখতে দেশের ১০ ক্রীড়াবিদকে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছে বিসএসপিএ।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে হীরক জয়ন্তী উৎসব আয়োজনের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিএসপিএ সভাপতি সনৎ বাবলা। বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেনের পরিচালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন হীরক জয়ন্তী আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম।

বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে সেরা ১০ ক্রীড়াবিদ নির্বাচনের জন্য  আট সদস্যের জুরি বোর্ড গঠন করা হয়েছিল দুই বছর আগেই। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের নিরিখে ১০৮ জন ক্রীড়াবিদকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছিল। তাদের মধ্যে থেকে সাত ডিসিপ্লিনে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। হীরক জয়ন্তী অনুষ্ঠানে তাদের ট্রফির পাশপাশি আর্থিক পুরস্কারও প্রদান করা হবে। বিএসপিএ’র এই আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে সঙ্গে আছে দেশের অন্যতম বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।

নির্বাচিত ক্রীড়াদিরা হলেন- মোশাররফ হোসেন (বক্সিং), মোনেম মুন্না (ফুটবল), নিয়াজ মোরশেদ (দাবা), কাজী মোহাম্মদ সালাউদ্দিন (ফুটবল), সাকিব আল হাসান (ক্রিকেট), মাশরাফি বিন মুর্তজা (ক্রিকেট), আসিফ হোসেন খান(শুটিং),  শাহ আলম (অ্যাথলেটিকস), মোশাররফ হোসেন খান (সাঁতার) ও সিদ্দিকুর রহমান (গলফ)।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি