তামিম-তাসকিনদের ভারত সিরিজের প্রস্তুতি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২২, ১৯:৪১আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৯:৪১

আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসবে ভারত। এই সফরে তিনটি ওয়ানডে ছাড়াও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। প্রথমে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দীর্ঘদিন ধরে ওয়ানডে ফরম্যাট খেলছে না বাংলাদেশ দল। ফলে ওয়ানডে সিরিজের আগে ক্রিকেটারদের প্রস্তুতির ঘাটতি মেটাতে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে ফরম্যাটে হচ্ছে। রবিবার বিকেএসপিতে শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই লিগ। 

রবিবার প্রথম দিন সকাল ৯টায় বিকেএসপির তিন নম্বর মাঠে মোসাদ্দেক, শান্ত, সৌম্যদের সেন্ট্রাল জোনের বিপক্ষে মাঠে নামবে তামিম, মুশফিক, আফিফদের নিয়ে গড়া ইসলামী ব্যাংক ইস্ট জোন। একই সময়ে বিকেএসপির চার নম্বর মাঠে এনামুল, মিরাজ ও শরিফুলদের বিসিবি সাউথ জোনের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহ, লিটন, তাসকিনদের বিসিবি নর্থ জোন।

চারটি দল একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। ওয়ানডে ফরম্যাটের এই প্রতিযোগিতার ফাইনাল ছাড়া সব ম্যাচ হবে বিকেএসপিতে। ২৭ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দিবারাত্রির ফাইনাল। 

বিসিএলে মাঠে নামার আগে ক্রিকেটাররা শনিবার মিরপুরে অনুশীলন করেছেন। জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতিতে এই টুর্নামেন্টটি দারুণ গুরুত্বপূর্ণ। কেননা এই টুর্নামেন্ট শেষ হতে হতেই শুরু হয়ে যাবে ভারত সফল। ফলে এক সপ্তাহর বেশি প্রস্তুতির সময় থাকবে ক্রিকেটারদের।

বিসিবি সাউথ জোন: এনামুল হক বিজয়, নাসুম আহমেদ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, শরিফুল ইসলাম, নাঈম ইসলাম, মোহাম্মদ নাঈম, নাসির হোসেন, কামরুল ইসলাম রাব্বি, তানজিম হাসান সাকিব, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি ও রিশাদ হোসেন।

ইসলামী ব্যাংক ইস্ট জোন: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রেজাউর রহমান রাজা, ইবাদত হোসেন, আশিকুর জামান, প্রীতম কুমার, মাহমুদুল হাসান জয়, রুবেল হোসেন, নাবিল সামাদ ও শরিফউল্লাহ।

সেন্ট্রাল জোন: মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, হাসান মুরাদ, রবিউল হক, হাসান মাহমুদ, নাহিদুল ইসলাম, মুমিনুল হক, আব্দুল মজিদ, সুমন খান, জাকের আলী, সালমান হোসেন, তাইজুল ইসলাম ও মুশফিক হাসান।

বিসিবি নর্থ জোন: মাহমুদউল্লাহ, লিটন দাস, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, আকবর আলী, রাকিবুল হাসান, সাইফ হাসান, ফজলে মাহমুদ, শাহাদাত হোসেন, শামীম হোসেন, তানজিদ হাসান, শফিকুল ইসলাম, রিপন মন্ডল ও নাঈম হাসান।

/আরআই/কেআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী