টস জিতেছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২২, ১১:৩৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১১:৪৯

ফুটবল বিশ্বকাপ উন্মাদনার মাঝে আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও ভারত ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে টসও জিতেছে স্বাগতিকরা। ভারতকে শুরুতেই ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

পিচ রিপোর্টে বলা হয়েছে, ব্যাটিংয়ের জন্য দুর্দান্ত হবে উইকেট।  বাংলাদেশ একাদশে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে। ভারতের হয়ে আজ অভিষেক হচ্ছে ‍কুলদীপ সেনের। 

টসের মধ্য দিয়ে বাংলাদেশের ১৫তম অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করলেন লিটন। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। তার বদলে লিটন এই সিরিজ নেতৃত্ব দেবেন।  

ইনজুরি আছে ভারতীয় দলেও। যে কারণে ঋষভ পান্ত ওয়ানডে সিরিজ খেলতে পারছেন না। তিনি টেস্ট সিরিজে যোগ দেবেন। পান্তের বদলে উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন লোকেশ রাহুল। এছাড়া ইনজুরির কারণে প্রথম ওয়ানডেতে নেই অক্ষর প্যাটেলও।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ , এবাবাদত হোসেন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ সেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম