কোপা আমেরিকায় ব্রাজিলের বিস্ময় জাগানিয়া দল

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৪, ২২:৪৪আপডেট : ১০ মে ২০২৪, ২২:৪৪

আগামী জুনে কোপা আমেরিকায় শিরোপা উদ্ধারের মিশনে নামবে ব্রাজিল। এই চ্যালেঞ্জিং অভিযানে  নতুন করে সাজানো হয়েছে দল। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠিত দুই খেলোয়াড় রিচার্লিসন ও কাসেমিরোকে বাদ দিয়ে ভক্তদের মাঝে বিস্ময় তৈরি করেছেন কোচ দোরিভাল জুনিয়র।

শুক্রবার ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। যেখানে প্রত্যাশিতভাবে ডাক পেয়েছেন মার্চে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে চোখ ধাঁধানো পারফর্ম করা এন্ডরিক। ১৭ বছর বয়সী ফরোয়ার্ড দুটি ম্যাচেই গোল করে আলোচনায় আসেন। ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিল জিতেছিল তার একমাত্র গোলে। এবার নিজের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে আলো জ্বালানোর অপেক্ষায় রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এন্ডরিক।

এন্ডরিকের সঙ্গে আক্রমণভাগকে শক্তিশালী করে তুলেছে ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর অন্তর্ভুক্তি।

চোটের কারণে বাইরে থাকা নেইমার ডাক পাননি এই দলে। চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে মুগ্ধ করা রাফিনহা ডাক পেয়েছেন। 

গতবারের রানার্সআপ ব্রাজিল ‘ডি’ গ্রুপে খেলবে প্যারাগুয়ে, কলম্বিয়া ও কোস্টারিকার সঙ্গে।

ব্রাজিল স্কোয়াড: গোলকিপার- আলিসন, বেন্তো, এডারসন; ডিফেন্ডার- বেরালদো, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকুইনহোস, দানিলো, ইয়ান কৌতো, গুইলহেরমে আরানা, ওয়েন্ডেল; মিডফিল্ডার- আন্দ্রেস পেরেইরা, ব্রুনো গুইমারায়েস, ডগলাস লুইজ, জোয়াও গোমেজ, লুকাস পাকুয়েতা; ফরোয়ার্ড- এন্ডরিক, এভানিলসন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনহা, রদ্রিগো, সাভিনহো, ভিনিসিয়ুস জুনিয়র।

/এফএইচএম/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান