রান পেতে দ্য ওয়ালের দ্বারস্থ মুশফিক!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২২, ১৯:৩০আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৯:৩০

সময়টা একদম ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। বাকি দুই ফরম্যাটে ভালো করতে কুড়ি ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু সেখানেও তার ব্যাট হাসছে কই? ভারতের বিপক্ষে তিন ওয়ানডেতে অস্বস্তিকর ব্যাটিংয়ের পর চট্টগ্রাম টেস্টেও নিজের ছায়া হয়েই ছিলেন। তাই ঢাকা টেস্টের জন্য মঙ্গলবারের অনুশীলনের আগে ভিন্ন রূপে দেখা গেলো অভিজ্ঞ ব্যাটারকে। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ভারতের অনুশীলন ছিল সকালে। বাংলাদেশের দুপুরের পর। কিন্তু মুশফিক সকাল ১০টা বাজতেই মাঠে হাজির। দলের আগে একাকি অনুশীলনের অভ্যাস তার পুরনো। এমনকি বাড়তি অনুশীলন করেই নিজেকে তৈরি করে থাকেন। সাম্প্রতিক সময়ে অবশ্য এসবের কোনও কিছুতেই রান মিলছে না।

চট্টগ্রাম টেস্টেই যেমন প্রথম ইনিংসে কুলদীপ যাদবের বলে এলবিডাব্লিউ হওয়ার আগে ২৮ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় ইনিংসে ২৩ রান করে বোল্ড হন অক্ষর প্যাটেলের বলে। ফর্মে ফিরতে মরিয়া মুশফিককে দেখা গেলো ভারতের কোচ ও ‘দ্য ওয়াল’ বলে খ্যাত রাহুল দ্রাবিড়ের শরণাপন্ন হতে। তার আগে মিরপুরের ইনডোরে একাকি দুই ঘণ্টা ব্যাটিং করেছেন। অনুশীলন শেষ করে যাওয়ার পথেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা হয় তার। দুজনের আড্ডা চলে বেশ কিছুক্ষণ। 

কথা শোনা না গেলেও দূর থেকে বোঝা যাচ্ছিল ব্যাটিং নিয়েই কথা বলছিলেন তারা। হাত দিয়ে শ্যাডো করে দ্রাবিড় মুশফিককে কিছু একটা বোঝাচ্ছিলেন। হয়তো ইনিংস লম্বা করার ব্যাপারেই মুশফিককে ছোটখাটো টেকনিক্যাল পরামর্শ দিচ্ছিলেন! দুজন কথা বলেন পাঁচ মিনিটের মতো। এরপর হাসিমুখে দুজনই ফিরে গেছেন ড্রেসিংরুমে। যাওয়ার আগে অবশ্য দুজন একসঙ্গে ক্যামেরার সামনে ছবির জন্য পোজও দিয়েছেন।

এদিন বাংলাদেশের মতো ভারতেরও ঐচ্ছিক অনুশীলন ছিল। তারপরও বেশ কয়েকজন ক্রিকেটার মিরপুরে অনুশীলনে এসেছেন। অধিনায়ক লোকেশ রাহুল ছাড়াও ছিলেন শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর, নবদীপ সৈনি, রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পূজারা, সৌরভ কুমার ও জয়দেব উনাদকাট। বিরাট কোহলি, ঋষভ পান্ত, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদবরা বিশ্রামে কাটিয়েছেন।

মুশফিকের সঙ্গে কথা বলার আগে ভারপ্রাপ্ত অধিনায়কের ব্যাটিং নিয়েও কাজ করেছেন ভারতের হেড কোচ। কারণ লোকেশ রাহুলের অবস্থাও মুশফিকেরই মতো। শুরুটা ভালো হলেও ইনিংস বড় করতে পারছেন না। দুই ইনিংসে আউট হয়েছেন পেসার খালেদ আহমেদের বলে। ফর্মে ফিরতে রাহুল আজ নেটে অনেকক্ষণ থ্রো ডাউনে ব্যাট করেছেন। এ সময় দ্রাবিড়কে গ্রিপ নিয়ে পরামর্শ দিতে দেখা গেছে তাকে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম