২৫০ রানের লিড নিতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২২, ১৮:৪৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৮:৪৫

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারতো বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনে অনিয়ন্ত্রিত বোলিং এবং কিছু ক্যাচ মিসে আক্ষেপে পুড়ছেন সাকিবরা। শুক্রবার দিনের শেষ বিকালে ভারতকে ৩১৪ রানে অলআউট করতে পারলেও তাদের লিড ৮৭ রানের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অবশ্য বিনা উইকেটে ৭ রান তুলে স্বস্তি নিয়ে ড্রেসিংরুমে ফিরেছে। শনিবার ৮০ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন সকাল শুরু করবেন শান্ত-জাকির। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ জানিয়েছে, দ্বিতীয় টেস্টে তাদের লক্ষ্য ২৫০ রানের লিড। সেটি করতে হলে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে কমপক্ষে ৩৩০ রান করতে হবে।

মিরপুরের স্লো ও টার্নিং উইকেটে তৃতীয় ইনিংসে এমন লক্ষ্য খুব একটা কঠিন হওয়ার কথা নয়।  যেহেতু উইকেট এখনও ব্যাটিং করার জন্য যথেষ্ট ভালো অবস্থায় আছে। শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাইজুল ইসলাম। তিনি জানিয়েছেন, ‘উইকেট আমার কাছে এখনো ওরকম খারাপ কিছু মনে হচ্ছে না। উইকেট নরমালি এখনো স্বাভাবিকই আছে। এখন আমাদের ভালো করতে হবে আর কি। বাংলাদেশ যদি ২৫০ রানের লিড নিতে পারে, এটা আমি খারাপ বলবো না, অবশ্যই ভালো বলবো। কারণ ২৫০ রানের লিড নিতে গেলে আমাদের কালকে (শনিবার) সারাদিন খেলতে হবে। চতুর্থ ও পঞ্চম দিন উইকেট কেমন হবে, এটা আসলে দেখার বিষয়। তো আমার কাছে মনে হয় এটা খারাপ হবে না (২৫০ রানের লিড)।’

তৃতীয় দিন পুরোটা সময় ব্যাটিং করেই চতুর্থ দিনে ভারতকে ব্যাটিংয়ে পাঠাতে চায় বাংলাদেশ। আর সেটি করতে চায় চতুর্থ দিনের উইকেট থেকে সুবিধা আদায় করতেই। তাইজুলের কথা, ‘খেলার অবস্থা দেখেই বুঝা যাবে আমরা যদি কালকে  শুধু (শনিবার) না, পরশু দিনও ব্যাটিং করতে পারি; তাহলে তো আরও ভালো। এই উইকেটটা এমন একটা অবস্থায় আছে, আমরা যত ব্যাটিং করবো ততই ভালো। আমরা যেনো পরের দিকে তাদের খেলাতে পারি।’

ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে ২৫০ রানের লক্ষ্য যথেষ্ট হবে কিনা এমন প্রশ্নে তাইজুল বলেছেন, ‘আমরা চাই যত বেশি রান করা যায়। যেহেতু হাতে তিনদিন আছে, আমরা যতটা ভালো ব্যাটিং করে ওদের ব্যাটিংয়ে পাঠাতে পারি। যদি লিড ৩০০-৩৫০ রান করতে পারি তো আরও ভালো।’

১৯ ও ২১ রানে জীবন পাওয়ার পর পরই পাল্টা আক্রমণ করেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। তার সঙ্গী ঋষভ পান্ততো শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন। তারা দু’জন মিলে ১৫৯ রানের জুটি গড়েছেন। ওই সময়টাতে উইকেট তুলে নেওয়াতো দূরে থাক, বাংলাদেশের বোলাররা অনিয়ন্ত্রিত বোলিং করেছেন। এ নিয়ে দিনশেষে আফসোস করেছেন তাইজুল, ‘সব মিলিয়ে বলতে গেলে মিডল সেশনটা (দ্বিতীয় সেশন) একটু ব্যয়বহুল হয়ে গেছে। আমরা যদি ওই সময়টা আরও একটু কম রান দিতে পারতাম, উইকেট যদি নাও আসত, একটু কম রান দিলে আরও ভালো অবস্থায় থাকতাম।’

ঢাকা টেস্ট শুরুর আগে পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ডও এই টেস্ট জয়ের কথা বলেছিলেন। টেস্টের দ্বিতীয় দিন এসে তাইজুলও প্রায় একই কথা বললেন, ‘আমরা সবসময় জয়ের আশা দেখি। ভারতকে হারাতে পারলে খুব ভালো লাগবে, শুধু আমার না, আপনাদেরও। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। জেতার জন্যই খেলবো।’ 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম