টানা দ্বিতীয়বার ওয়ানডের বর্ষসেরা বাবর আজম

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৩, ১৩:০৫ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৩:০৫

গেলো বছর ৫০ ওভারের ফরম্যাটে আলো ছড়িয়েছেন বাবর আজম। তাতে টানা দ্বিতীয়বারের মতো আইসিসির ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি। পাকিস্তানি অধিনায়ক ৯ ম্যাচে ৬৭৯ করেছেন। তিন সেঞ্চুরিতে তার গড় ছিল ৮৪.৮৭।

তুলনা করলে ২০২১ সালের চেয়েও বেশি দ্যুতি ছড়িয়েছে বাবরের ব্যাট। সেই যে ২০২১ সালের জুলাইয়ে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা দখল করেছেন। বর্তমান ফর্ম অনুযায়ী দ্রুতই আসনটা ছেড়ে দেবেন, এমনটাও মনে হচ্ছে না।

হতে পারে পুরো বছরে মাত্র ৯টি ম্যাচ খেলেছেন। কিন্তু ২৮ বছর বয়সী যে কয়টি ম্যাচ খেলেছেন; সেখানে প্রভাব বিস্তার করেছেন বলেই তাকে বর্ষসেরা করতে দ্বিতীয়বার ভাবতে হয়নি। ৩ সেঞ্চুরির পাশাপাশি হাফসেঞ্চুরি আছে ৫টি! ব্যাট হাতে শুধু একবার ব্যর্থ হয়েছেন।

শুধু যে ব্যাট হাতেই প্রভাব বিস্তার করেছেন এমন নয়। তার নেতৃত্বগুণে পাকিস্তান পুরো বছরে হার হজম করেছে মাত্র একটি! আর সেটা এসেছে লাহোরে গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

সবচেয়ে স্মরণীয় ম্যাচ বলতে ঘরের মাঠে এই অজিদের বিপক্ষেই। মার্চের শেষ দিকে ১১৪ রানের অসাধারণ ইনিংস খেলেছেন। সিরিজ ওপেনারে হারের পর ঘুরে দাঁড়ানোর ম্যাচেই জ্বলে উঠে বাবরের ব্যাট। তার ওপর ভর করে ৩৪৯ রানের লক্ষ্য তাড়া করে মাত্র ৪ উইকেট হারিয়ে।

শুরুতে ওপেনার ফখর জামান ও ইমাম উল হকের ১১৮ রানের জুটি মঞ্চটা গড়ে দিয়েছে। তার পর রান তাড়ায় নিজের মাস্টার ক্লাস ব্যাটিংটা উপহার দিয়েছেন। তখন ১৮৭ বলে দলের প্রয়োজন ছিল ২৩১! দুর্দান্ত ব্যাটিংয়ে বাবর ৭৩ বলে তুলে নেন সেঞ্চুরি। ওয়ানডেতে যা তার দ্রুততম। 

/এফআইআর/
সম্পর্কিত
গিলকে ধরতে ছুটছেন কোহলি
 ৭ বছর পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ
চোটের শঙ্কা নিয়েই বাংলাদেশ সিরিজের দলে অস্ট্রেলিয়া অধিনায়ক
সর্বশেষ খবর
সরকারের মানবিকতাকে দুর্বলতা ভাবলে ভালো হবে না: সালেহ শিবলী
সরকারের মানবিকতাকে দুর্বলতা ভাবলে ভালো হবে না: সালেহ শিবলী
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা
সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো