চোটের শঙ্কা নিয়েই বাংলাদেশ সিরিজের দলে অস্ট্রেলিয়া অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৬ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৬

চোট নিয়ে শঙ্কার মাঝে ছিলেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক সোফি মলিনিউ।  তার পরেও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ, এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে তাকে রেখেই পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। 

কোমরের চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে লড়ছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। তাই সিরিজ শুরুর আগ পর্যন্ত তার খেলার বিষয়টি পর্যবেক্ষণে রাখবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই সিরিজের জন্যই অস্ট্রেলিয়া ১৪ সদস্যের ছোট স্কোয়াড ঘোষণা করেছে। মলিনিউকে দলে রাখা হলেও তার চোটের অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

চোটের কারণে বাংলাদেশ সিরিজে অবশ্য দুজনকে পাওয়া যাবে না। পিঠের চোটে ছিটকে গেছেন ডারসি ব্রাউন। খেলতে পারবেন না লুসি হ্যামিলটন।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। প্রথম ওয়ানডে ৯ অক্টোবর, দ্বিতীয়টি ১১ অক্টোবর এবং তৃতীয় ও শেষ ম্যাচটি ১৪ অক্টোবর।

অস্ট্রেলিয়া স্কোয়াড: নিকোলা কেরি, অ্যাশ গার্ডনার (সহ-অধিনায়ক), কিম গার্থ, লুসি হ্যামিলটন, অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনিউ (অধিনায়ক), বেথ মুনি, এলিস পেরি, মেগান শাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল, জর্জিয়া ওয়্যারহ্যাম।

/এফআইআর/
সম্পর্কিত
কেন কোহলি ‘চেজ মাস্টার’, সংখ্যাতেই মিলছে উত্তর
১৪ দলের ২০২৭ বিশ্বকাপ নিয়ে যা জানা দরকার
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
সর্বশেষ খবর
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো