সোহানকে জরিমানা, হারিস রউফকে তিরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৩, ২০:৩৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ২০:৩৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আচরণবিধি ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়েছেন নুরুল হাসান সোহান। জরিমানা না হলেও রংপুর রাইডার্সের পাকিস্তানি পেসার হারিস রউফকে সতর্ক করা হয়েছে।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে এই শাস্তি পেয়েছেন তারা। ঘটনাটি চট্টগ্রামের ইনিংসের শেষ ওভারে। রেজাউর রহমান রাজার বলে আম্পায়ার নো বল ডাকলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সোহান। বেশ কিছুক্ষণ সময় ধরে সোহান দুই আম্পায়ারের সঙ্গে তর্ক করেন। তখন তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় হারিস রউফকেও। বিসিবির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় সোহানের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে সোহানের নামের পাশে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

এর আগে ফরচুন বরিশালের বিপক্ষে আচরণবিধি ভঙ্গ করায় ম্যাচ ফির ১৫ শতাংশসহ একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছিল সোহানের নামে। তার নামের সঙ্গে মোট তিনটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। আরও একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলেই এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন রংপুরের অধিনায়ক।

রউফের জরিমানা না হলেও তা নামের সঙ্গে যুক্ত হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। বিপিএলে রউফের এটিই প্রথম ডিমেরিট। আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী দুজনেই মাঠের আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে অসন্তোষ প্রকাশ করেন। সোহান ও রউফ দুজনেই নিজেদের শাস্তি ম্যাচ রেফারি দেবব্রত পালের কাছে মেনে নেওয়ায় আর কোনও শুনানির প্রয়োজন হয়নি।

 /আরআই/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম