জয়ের পরও কেন সমালোচনা করছেন পান্ডিয়া?

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৩, ১৪:১০আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৪:৪৮

দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৯৯ রানে বেঁধে রাখার পরেও লক্ষ্য তাড়া করতে ঘাম ছুটেছে ভারতীয়দের। ৪ উইকেট হারিয়ে ম্যাচটা জিতেছে এক বল হাতে রেখে। সিরিজে ১-১ সমতা ফেরানোর পর লখনউয়ের এই উইকেটের সমালোচনা করেছেন হার্দিক পান্ডিয়া।

ম্যাচের পর ভারপ্রাপ্ত অধিনায়ক উইকেট নিয়ে নিজের বিস্ময় গোপন করেননি, ‘সত্যি করে বলতে আমি এই উইকেট দেখে ভীষণ হতবাক।’

পুরো ম্যাচেই স্ট্রোক প্লেয়িং কঠিন হয়ে দাঁড়িয়েছিল। শুরুতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড তো ভারতের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি। ৮ উইকেটে করতে পেরেছে মাত্র ৯৯ রান। সর্বোচ্চ ১৯ রান এসেছে ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল স্যান্টনারের ব্যাট থেকে। ৭ রানে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন আরশদ্বীপ সিং।   

অথচ এই লো স্কোরিং ম্যাচটাকে আয়ত্তে আনতেও কষ্ট করতে হয়েছে স্বাগতিকদের। জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। যার ব্যাটে ঝড় নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেই সূর্যকুমার ৩১ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন। চার ছিল ১টি। হার্দিক পান্ডিয়ারও ১৫ রান করতে ২০ বল খেলতে হয়েছে। টপ অর্ডারের ব্যাটারদেরও স্ট্রোক খেলতে ঘাম ছুটেছে। পান্ডিয়ার মতে এই ধরনের কঠিন উইকেটে খেলায় তার সমস্যা নেই। তবে এগুলো আসলে চার-ছক্কার টি-টোয়েন্টি ক্রিকেটে বড়ই বেমানান, ‘এই ধরনের কঠিন ক্রিকেটে খেলতে আমার সমস্যা নেই। আমি এর জন্য তৈরি। তবে যে দুটি ম্যাচ খেলেছি, সেগুলো টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য নয়।’

হার্দিকের কথাতেই বোঝা গেছে রাঁচির প্রথম টি-টোয়েন্টির উইকেট নিয়েও সন্তুষ্ট ছিলেন না তিনি। ভারপ্রাপ্ত অধিনায়কের সমালোচনার কারণ, দ্বিতীয় ইনিংসে টার্ন। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ৬ উইকেটে ১৭৬ রান করলেও ভারত ৯ উইকেটে ১৫৫ রান করতে পেরেছে। তুলনায় লখনউয়ের উইকেটে স্পিনারারই সহায়তা পেয়েছেন বেশি। দুই ইনিংসে ৩০ ওভার বল করেছেন তারা। যার মধ্যে ১৭ ওভার করেছেন কিউই স্পিনাররা। 

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের