নারী ‘আইপিএলের’ নিলামে বাংলাদেশের ৯ ক্রিকেটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৮

ভারতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে আইপিএলের আদলে উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)। পাঁচ দলের আসরটি মাঠে গড়াবে আগামী ৪ মার্চ থেকে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসরের নিলামের জন্য ইতোমধ্যে ক্রিকেটারদের তালিকাও চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই তালিকায় বাংলাদেশের ৯ নারী ক্রিকেটার আছেন।

প্রাথমিকভাবে ১ হাজার ৫২৫ জন নিবন্ধন করলেও নিলামের জন্য চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ৪০৯ জন ক্রিকেটারকে। তালিকার ২৪৬ জনই ভারতীয়, বিদেশি ১৬৩ জন। আগামী ১৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে নিলাম। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে সব মিলিয়ে ২২টি ম্যাচ হবে। ম্যাচগুলো মুম্বাইয়ের ব্র্যাবোর্ন এবং ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

নিলামে সর্বোচ্চ পারিশ্রমিকের ক্যাটাগরিতে বাংলাদেশের কেউ না থাকলেও অন্য ক্যাটাগরিতে আছেন। দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক ৪০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন অভিজ্ঞ দুই অলরাউন্ডার সালমা খাতুন ও রুমানা আহমেদ। এই দুইজন ছাড়া নিলামের তালিকায় আছেন জাহানারা আলম, নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, রিতু মনি ও স্বর্ণা আক্তার। স্বর্ণা ছাড়া বাকিদের ভিত্তিমূল্য ৩০ লাখ রূপি। সম্প্রতি অনুর্ধ-১৯ বিশ্বকাপে নজর কাড়া ব্যাটার স্বর্ণার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২০ লাখ রূপি।

এবার পাঁচ ফ্র্যাঞ্চাইজি হবে দিল্লি, মুম্বাই, গুজরাট, ব্যাঙ্গালুরু ও লক্ষ্ণৌ। ইতোমধ্যে দুই ফ্র্যাঞ্চাইজি দলের নামকরণ করেছে। দল দুটি হচ্ছে গুজরাট জায়ান্টস ও লক্ষ্ণৌ ওয়ারিয়র্স। 

২০১৮ সালে দুটি দল নিয়ে পরীক্ষামূলকভাবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ নামে ছেলেদের আইপিএলের পাশাপাশি একটি আসর চালু করে বিসিসিআই। পরে তিন দল নিয়ে মেয়েদের আইপিএল হিসেবে পরিচিতি পাওয়া এই আসর ২০১৯, ২০২০ ও ২০২২ সালে অনুষ্ঠিত হয়।

/আরআই/এলকে/
সম্পর্কিত
৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল রোলার চালিয়ে গুঁড়িয়ে দিলেন শুভেন্দু
আশরাফুল-আমিরুলের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
সর্বশেষ খবর
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, আশ্রয়হীন প্রাণীদের জন্য ভালোবাসার বার্তা
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, আশ্রয়হীন প্রাণীদের জন্য ভালোবাসার বার্তা
সরকারি স্বাস্থ্যসেবার ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই, অভিযোগ আলবানিজের
সরকারি স্বাস্থ্যসেবার ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই, অভিযোগ আলবানিজের
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত