তুরস্ক ও সিরিয়ার জন্য মন পুড়ছে মাশরাফিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৪

সিরিয়া ও তুরস্কে থামছে না মৃত্যুর মিছিল। দুই দেশে প্রাণঘাতী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ হাজার। ভূমিকম্পে বিপর্যস্ত দুটি দেশের বিপদগ্রস্ত মানুষের জন্য প্রার্থনায় বিপিএলে এক মিনিট নিরবতা পালন করেছেন সিলেট ও খুলনার ক্রিকেটাররা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স বিপিএলের ৩৯তম ম্যাচে মাঠে নেমেছে। ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল ও দর্শকরা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে হৃদয়স্পর্শী সেসব ঘটনার ছবি। আরও ভেসে ভেসে ওঠে, ‘তুরস্ক ও সিরিয়ার জন্য আমাদের মন পুড়ছে।’

গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর থেকে দফায় দফায় আরও কয়েকবার ভূমিকম্প হয়েছে। প্রায় ৮ হাজার মানুষ মারা যাওয়ার পাশাপাশি আড়াই কোটিরও বেশি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভূমিকম্পে উভয় দেশে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৩ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এছাড়া সংস্থাটির পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে, নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়ানোর আশঙ্কা রয়েছে। ভূমিকম্পে উদ্ধার কাজে সহযোগিতার জন্য তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা।

/আরআই/এফআইআর/এনএআর/
সম্পর্কিত
এশিয়া কাপে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
ইতিহাস গড়া জয়ে অবদান রেখে আইসিসির মাসসেরার লড়াইয়ে হাসান 
সর্বশেষ খবর
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি