ডাবল সেঞ্চুরিতে অনন্য টেস্ট মাইলফলকে উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৩, ১২:৪১আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১২:৪১

শ্রীলঙ্কার বোলারদের মাটিতে মিশিয়ে দিয়েছেন নিউ জিল্যান্ডের ব্যাটাররা। আগের দিন ডেভন কনওয়ে ২২ গজ শাসন করেন। তার থেকেও বেশি দাপুটে কেন উইলিয়ামসন ও হেনরি নিকলস। দুজনেই করেছেন ডাবল সেঞ্চুরি। টানা তৃতীয় টেস্ট সেঞ্চুরিকে দুইশর ঘরে নেন উইলিয়ামসন, প্রথম নিউ জিল্যান্ডার হিসেবে নাম লেখান অনন্য এক মাইলফলকে।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ২১৫ রানের স্মরণীয় ইনিংস খেলার পথে উইলিয়ামসন প্রথম কিউই ব্যাটার হিসেবে ৮ হাজার টেস্ট রানের মালিক হন। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে এই ওয়েলিংটনেই তিনি রস টেলরের ৭৬৮৩ রান অতিক্রম করে টেস্টে দেশের শীর্ষ ব্যাটারের আসনে বসেন। ৯৪তম ম্যাচ খেলতে নেমে এক ইনিংস শেষে তার রান ৮১২৪।

টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরিতে তিনি মার্ভান আতাপাত্তু, বীরেন্দর শেবাগ, জাভেদ মিয়াঁদাদ, ইউনুস খান, রিকি পন্টিং ও শচীন টেন্ডুলকারের পাশে বসলেন। বর্তমানে খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে কেবল তার চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি (৭)।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী