পাকিস্তানের বিপক্ষে নবীকে ফেরালো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৩, ১৭:২৩আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৭:২৬

শারজায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজের জন্য আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেলেন অলরাউন্ডার মোহাম্মদ নবী। কখনও আন্তর্জাতিক ক্রিকেটে না খেলা সেদিকুল্লাহ আতালকে রাখা হয়েছে দলে।

গত মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা রহমত শাহ ও হযরতউল্লাহ জাজাই বাদ পড়েছেন। রিজার্ভ দলে রাখা হয়েছে নিজাত মাসুদ ও জাহির খানকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে নেতৃত্ব ছেড়ে দেওয়া নবী শেষবার আফগানিস্তানের হয়ে খেলেন গত বছর নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে।

পাকিস্তানের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে খুব বেশিদিন হয়নি। একই উইন্ডোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডে খেলার কথা ছিল আফগানিস্তানের। তালিবানরা নারী শিক্ষায় কড়াকড়ি আরোপ করলে অস্ট্রেলিয়া এই সিরিজ স্থগিত করে।

এই সময়ে আফগানিস্তানের পাশে দাঁড়ায় পাকিস্তান। পিসিবি প্রধান নাজাম শেঠী বলেছেন, ক্রিকেট ও রাজনীতি আলাদা রাখা উচিত। গত সপ্তাহে এই সিরিজের জন্য পাকিস্তান তাদের স্কোয়াড দেয়। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও ফখর জামানের মতো সিনিয়রদের বিশ্রাম দেওয়া হয়েছে। পাকিস্তানের অধিনায়কত্ব পেয়েছেন অলরাউন্ডার শাদাব খান।

আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, উসমান গনি, সেদিকুল্লাহ আতাল, নাজিবউল্লাহ জাদরান, আফসার জাজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, নুর আহমেদ, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ, ফজলহক ফারুকি ও নাভিন উল হক।

রিজার্ভ: নানগিয়াল খারোতি, জাহির খান ও নিজাত মাসুদ। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি