এশিয়া কাপ পাকিস্তানেই, ভারতের জন্য আলাদা ভেন্যু!

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ১৪:৪০আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৬:০১

রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে যেতে নারাজ ভারত। তাই এশিয়া কাপে তারা খেলতে চেয়েছিল নিরপেক্ষ ভেন্যুতে। অন্যদিকে পাকিস্তানও হুমকি দেয়, ভারত না গেলে তারা ওয়ানডে বিশ্বকাপ বয়কট করবে। অবশেষে এশিয়া কাপের ভেন্যু নিয়ে লড়াই শেষ হয়েছে। পাকিস্তানেই হতে যাচ্ছে এশিয়া কাপ, তবে ভারত খেলবে অন্য কোনও দেশের ভেন্যুতে। 

ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, ভেন্যু নিয়ে অচলাবস্থা কেটে যাচ্ছে। বিসিসিআই ও পিসিবি এই সিদ্ধান্ত নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। অবশ্য দুই দলের মুখোমুখি লড়াই হবে পাকিস্তানের বাইরে।

বিদেশের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলঙ্কা ও এমনকি ইংল্যান্ডকেও সম্ভাব্য আয়োজক হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্তত দুটি ভারত-পাকিস্তান লড়াইসহ পাঁচটি ম্যাচ হবে পাকিস্তানের বাইরের ভেন্যুতে।

ছয় জাতির এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না বলে আকর্ষণ ধরে রাখতে বিভিন্ন টুর্নামেন্টে তাদের একই গ্রুপে রাখা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ৫০ ওভারের ফরম্যাটে হবে এশিয়া কাপ, সেখানে ভারত ও পাকিস্তানের সঙ্গে গ্রুপে খেলবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা দল। অন্য গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

ফাইনালসহ ১৩ দিনে ১৩ ম্যাচ হবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সুপার ফোরে এবং সেরা দুটি দল খেলবে ফাইনাল। ভারত ও পাকিস্তান হোঁচট না খেলে ফাইনালেও হতে পারে তাদের দেখা।  

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের