‘মহাগুরুত্বপূর্ণ’ সিরিজে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৩, ২১:১৮আপডেট : ২৭ মার্চ ২০২৩, ২১:১৮

গত নভেম্বরে নেদারল্যান্ডসের কাছে ১৩ রানের আকস্মিক হারে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল। ক্রিকেট মাঠে প্রোটিয়ারা আরেকবার ডাচদের মুখোমুখি হচ্ছে। এবার লড়বে ওয়ানডে সিরিজে। কিন্তু এই দুটি ম্যাচ তাদের জন্য মহাগুরুত্বপূর্ণ।

আগামী ৩১ মার্চ ও ২ এপ্রিল  বেনোনি ও জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের সেরা আট দলের একটি হয়ে সরাসরি আসন্ন ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে হলে এই দুটি ম্যাচ জয়ের বিকল্প নেই তাদের সামনে। হারলে খেলতে হবে জুনের বিশ্বকাপ বাছাইয়ে, যেখান থেকে বাকি দুটি দল চূড়ান্ত হবে। ৭৮ পয়েন্ট নিয়ে বর্তমানে নবম স্থানে প্রোটিয়ারা, দুই ম্যাচে ২০ পয়েন্ট পেলে তারা পেছনে ফেলবে আটে থাকা ওয়েস্ট ইন্ডিজকে (৮৮)।

এমন ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রামে থাকা কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়েকে ফিরিয়েছে প্রোটিয়ারা।

নতুন সাদা বলের কোচ রব ওয়াল্টার বলেছেন, ‘ক্রিকেট বিশ্বকাপে ওঠার কথা মাথায় রেখে এই দুটি ম্যাচের গুরুত্ব বুঝে আমরা আমাদের সম্ভাব্য শক্তিশালী দল ঘোষণা করেছি। আমাদের কিছু কাজ করতে হবে এবং আমি আত্মবিশ্বাসী যে আমাদের এই দলের খেলোয়াড়রা সেটা করে দেখাবে।’

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়র্ন ফরটুইন, রিজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্দা মাগালা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়ে, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের