আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন আমির!

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২৩, ১৯:৪৬আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৯:৪৬

টিম ম্যানেজমেন্টের মানসিক অত্যাচার সইতে না পেরে ২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পাকিস্তানের গতি তারকা মোহাম্মদ আমির। সম্প্রতি নাজাম শেঠী পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরার গুঞ্জন উঠেছে। পাকঅবজারভার ডটনেট এক প্রতিবেদনে জানালো, বোর্ডের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান তাকে আরেকটি শেষ সুযোগ দিতে চান। গত বছরের শেষ দিকে দায়িত্ব গ্রহণের পর আমিরের ফেরার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে নাজাম বলেছিলেন, ‘পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারে আমির, যদি সে অবসর প্রত্যাহার করে।’

আন্তর্জাতিক অবসর নেওয়ার পর থেকে, আমির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে ব্যস্ত রেখেছেন। পাকিস্তান সুপার লিগের শেষ আসরে পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে ফেরার দাবি জোরালো করেন। সাত ম্যাচে নেন ৯ উইকেট। তবে বিতর্ক তুলতে পিছপা হননি। পেশাওয়ার জালমি ও জাতীয় দলের অধিনায়ক বাবর আজমকে নিয়ে মন্তব্য করেন করাচি কিংস তারকা। বলেন, দলের হয়ে বোলিং করার সময় বাবর ও টেলএন্ডারদের মধ্যে পার্থক্য খুঁজে পান না তিনি।

বাবর ছাড়াও জাতীয় দলের নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদির সঙ্গেও আমিরের রেষারেষি রয়েছে বলে খবর। এসবের মধ্যেই তাকে ফিরিয়ে আনার আয়োজন চলছে। নির্বাচক কমিটি আমিরের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেছেন। সাবেক পেসারকে জাতীয় দলে ফেরার প্রস্তুতি নিতে বলেছেন।

ওই অফিসিয়াল ৩০ বছর বসী পেসারকে তার ক্রিকেটেই মনোযোগ রাখার পরামর্শ দিয়েছেন। গণমাধ্যমে বিতর্ক তোলে এমন কোনও মন্তব্য করা থেকেও বিরত থাকতে বলেছেন। তার মতে, আমির ভালো বোলার এবং পাকিস্তানের তাকে প্রয়োজন। নির্দেশনা মানলে শিগগিরই জাতীয় দলে তার ফেরা হবে। 

/এফএইচএম/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
ভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সাইকেলে চড়ে জুমার নামাজে যাওয়ার পথে শিক্ষক নিহত
সাইকেলে চড়ে জুমার নামাজে যাওয়ার পথে শিক্ষক নিহত
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে