আইপিএলের মাঝপথে বেলজিয়ামে গিয়েছিলেন আর্চার

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৩, ১৪:১৮আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৬:০৮

চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে খেলেন জোফরা আর্চার। তারপর থেকে চার ম্যাচে আর তার দেখা নেই। গত শনিবার দলের ষষ্ঠ ম্যাচে আবার একাদশে ইংলিশ পেসার। লম্বা সময় খেলতে না পারার কারণ কনুইয়ের পুরোনো চোট। জানা গেলো, এই তিন সপ্তাহের অনুপস্থিতির ফাঁকে কনুই বিশেষজ্ঞ দেখাতে বেলজিয়ামে গিয়েছিলেন তিনি।

মঙ্গলবার রাতে দ্য টেলিগ্রাফ প্রতিবেদন করে, আইপিএল থেকে সংক্ষিপ্ত বিরতি নিয়ে আর্চার ডান কনুইয়ের ছোট্ট চিকিৎসা করাতে গিয়েছিলেন। এই ইনজুরি গত দুই বছর বেশ ভোগায় তাকে। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ।

ইসিবিও বুধবার সকালে নিশ্চিত করেছে, সপ্তাহখানেক আগে বেলজিয়ামে একজন বিশেষজ্ঞকে দেখাতে যান আর্চার। তারপর ফিরে শনিবার রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে মুম্বাইয়ের একাদশে জায়গা করে নেন। আগামী রবিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষেও তাকে একাদশে দেখা যেতে পারে।

অবশ্য মঙ্গলবার গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে পারেননি আর্চার। মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা টসের সময় জানান, ইংলিশ পেসার সুস্থবোধ করছেন না। তবে রবিবারের ম্যাচে তাকে ফিট পাওয়া যাবে।

পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই সাত ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে।

/এফএইচএম/
সম্পর্কিত
শুধু জিততে নয়, সম্মান আদায় করতেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ: শান্ত
ম্যাককালামের বিদায়ের পর আইপিএলের সফল কোচ এবার ইংল্যান্ডে 
আগ্রাসী উদযাপনে আইসিসির শাস্তি, বিপাকে পাকিস্তানের দুই পেসার
সর্বশেষ খবর
বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে: সারজিস আলম
বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে: সারজিস আলম
রামপুরায় বাস চাপায় ফিজিশিয়ানের মৃত্যু, চালক আটক
রামপুরায় বাস চাপায় ফিজিশিয়ানের মৃত্যু, চালক আটক
বিভিন্ন জেলায় সংযুক্ত হলেন ৫৬ শিক্ষানবিশ এএসপি
বিভিন্ন জেলায় সংযুক্ত হলেন ৫৬ শিক্ষানবিশ এএসপি
বেশি হাত বদলে খাদ্যপণ্যের দাম বাড়ে ১১৬ শতাংশ পর্যন্ত: সিপিডি
বেশি হাত বদলে খাদ্যপণ্যের দাম বাড়ে ১১৬ শতাংশ পর্যন্ত: সিপিডি
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়