চার বছরে অধিনায়কত্বের কিছুই শেখেনি বাবর: কামরান

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৩, ১৬:৩৩আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৬:৪১

নিউ জিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান। শুরুতে ২-০ তে এগিয়েও ছিল। সেখান থেকে অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ ২-২ সমতায় শেষ করেছে কিউই দল। তার পর থেকে বাবর আজমের সমালোচনা চলছে। পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার কামরান আকমলই যেমন সমালোচনায় বিদ্ধ করেছেন তাকে। নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, চার বছর দায়িত্বে থেকেও অধিনায়কত্বের কিছুই শেখেননি বাবর!

পাকিস্তানের হয়ে ৫৩টি টেস্ট, ১৫৭টি ওয়ানডে ও ৫৮ টি টি-টোয়েন্টি খেলা আকমল মনে করেন, ভুলটা হয়েছে শেষ টি-টোয়েন্টিতে। বিশেষ করে বোলারদের ঠিকমতো ব্যবহার করা হয়নি বলেই মত তার, ‘নিজেদের ভুলে হেরেছি এবং কেউ সেটি গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। বিশেষ করে শেষ টি-টোয়েন্টিতে আমরা ভুল করেছি। বোলারদের সঠিকভাবে ব্যবহার করা হয়নি। সাম্প্রতিক সময়ে বোলাররা ভালো করলেও ভালো লক্ষ্যের বিপরীতে তাদের নিয়ে সেটা ডিফেন্ড করতে পারিনি।’

আকমলের কাছে মনে হয়েছে শুধু পারফর্ম করে যাওয়াই সব কিছু নয়। তার কাছে অধিনায়কত্বই আসল। বাবরের অধিনায়কত্বের সমালোচনা করে কামরান বলেছেন, ‘এসব নিয়ে কথা বললে তারা বলে আমরা সমালোচনা করছি। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে পারফরম্যান্স আর অধিনায়কত্বের মাঝে পার্থক্য আছে। পারফরম্যান্স নিয়ে কথা হচ্ছে না। কারণ, আমরা অন্ধ নই। চার বছর হয়ে গেলো অথচ বাবর এখনও জানেনা কীভাবে অধিনায়কত্ব করতে হয়।’    

কামরান এমনই একজনের সমালোচনা করেছেন, যিনি সম্পর্কে তার কাজিন ছোট ভাই। কামরানের মতে তার ভাইয়ের উচিত ছিল ইফতিখার আহমেদকে ঠিকমতো ব্যবহার করা। কারণ ওই সময় ক্রিজে ছিলেন মার্ক চ্যাপম্যান ও জিমি নিশাম; যারা দুজনই বামহাতি ব্যাটার। পরে তাদের ম্যাচ উইনিং পার্টনারশিপ স্বাগতিকদের ভুগিয়েছে। কামরানের কথা, ‘যেহেতু দুই বামহাতি ব্যাটার ক্রিজে, তখন উচিত ছিল ইফতিখার আহমেদকে বোলিংয়ে আনা। কিন্তু দেখা গেলো লেগ স্পিনার শাদাব খানকে আনায় তিনি বার বার কিউই ব্যাটারদের কাছে মার খাচ্ছিলেন।’

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের