শচীনের মাঠে বাংলাদেশের রাতুল-দেবাশীষের দাপট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৩, ১৯:১২আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৭:৩৫

কিংবদন্তি শচীন টেন্ডুলকারের শহর মুম্বাইয়ে বাংলাদেশের স্কুল পড়ুয়া ক্রিকেটার রাতুল ও দেবাশীষের দুর্দান্ত কীর্তি! ভারতীয় ব্যাটিং গ্রেটের মাঠ জিমখানায় তারা তুলে নিয়েছেন সেঞ্চুরি। 

প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল (অনূর্ধ্ব -১৬) গত সপ্তাহে মুম্বাইয়ে গেছে। মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলবে তারা। প্রথম তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিনে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড দলের ব্যাটার রাতুল ১০০ বলে ১০৫ রান করেন। এছাড়া বাংলাদেশের আরেক ব্যাটার দেবাশীষ সরকার ১০১ রানের ইনিংস খেলেন। 

দুইজনের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ৮ উইকেট হারিয়ে ৪৪৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। তৃতীয় সর্বোচ্চ রান আসে রিফাতের ব্যাট থেকে। ৯২ রানের ইনিংস খেলেন তিনি।

তিন দিনের ম্যাচের প্রথম দিন ১ উইকেটে ৫৭ রান তুলে খেলা শেষ করেছিল বাংলাদেশের দল। শনিবার আরও ৪০৯ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছে সফরকারী দল। পরে ভারতের দল ৪ রান তুলতেই হারায় ২ উইকেট। দ্বিতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে সফরকারী দল।

রবিবার সকালে ভারতের জুনিয়র দলকে দ্রুত অলআউট করতে পারলে বাংলাদেশের জন্য শুরুটা হবে দুর্দান্ত।

এর আগে শুক্রবার আগে ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের তোপে প্রথম ইনিংসে ১৯০ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয় থেকে বিশ্বকাপের শিক্ষা নিতে চায় অস্ট্রেলিয়া
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
সর্বশেষ খবর
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন