এনবিআর নিয়ে যুক্তিযুক্ত সব প্রস্তাব বিবেচনায় নেওয়া হবে: অর্থ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৫, ২১:২০আপডেট : ২০ মে ২০২৫, ২২:১৫

“জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে যেসব যুক্তিযুক্ত মতামত ও প্রস্তাব এসেছে, সেগুলো গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হবে”—এমন কথা বলেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ সচিবালয়ে অর্থ উপদেষ্টার দফতরের সভাকক্ষে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় এনবিআর সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সদস্য, বিসিএস (কর) ক্যাডার ও বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তাদের প্রতিনিধিরা অংশ নেন।

অর্থ উপদেষ্টা বলেন, “একটি আধুনিক, দক্ষ ও জবাবদিহিমূলক রাজস্ব ব্যবস্থার ভিত্তি তৈরি করতেই এ অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। কারও ন্যায্য অধিকার উপেক্ষিত হবে না। সবাইকে সম্পৃক্ত করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ।

সভায় এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা অধ্যাদেশের বিভিন্ন ধারা নিয়ে তাদের উদ্বেগ, মতামত ও সুপারিশ তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন অর্থ উপদেষ্টা ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, সরকারের এই আলোচনামুখী উদ্যোগ রাজস্ব প্রশাসনে আস্থা ফিরিয়ে আনবে এবং কাঙ্ক্ষিত সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের পথ তৈরি করবে।

/জিএম/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের