বৃষ্টিতে ভেসে গেলো বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৩, ২০:১৭আপডেট : ০৫ মে ২০২৩, ২০:৩৩

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে হওয়ার কথা ছিল একটি প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড উলভস। কিন্তু বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে সেই ম্যাচ।

৫০ ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা ছিল কেমব্রিজ ইউনিভার্সিটি ক্রিকেট ক্লাবের ফেনারস ক্রিকেট গ্রাউন্ডে। আবহাওয়া প্রতিকূল থাকায় টসই করা যায়নি। খেলা শুরুর আগেই হয়েছে এক পশলা বৃষ্টি। পরে বৃষ্টি থামলেও আউটফিল্ড ভেজা থাকায় বাতিল করা হয় ম্যাচ। ফলে বাংলাদেশকে ওয়ানডে সিরিজ খেলতে নামতে হবে প্রস্তুতি ছাড়া।

আউটফিল্ড ছিল ভেজা। আইরিশ ক্রিকেট বোর্ড ছবিসহ টুইট করে জানিয়েছে, ‘আজকের প্রস্তুতি ম্যাচ অফিশিয়ালরা পরিত্যক্ত ঘোষণা করেছে। কারণ নিরাপদে খেলার জন্য আউটফিল্ড ও বোলারদের রানআপের জায়গা পর্যাপ্ত শুকায়নি।’

চেমসফোর্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ৯ মে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মে।

আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত হলেও বাংলাদেশের জন্য সিরিজটি তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে আয়ারল্যান্ডের জন্য বাঁচা-মরার লড়াই। বাংলাদেশ আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে। তামিমদের ৩-০ ব্যবধানে হারাতে পারলে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সরাসরি চলে যাবে আইরিশ দল। আর ৩-০ ব্যবধানে জিততে না পারলে জুনে জিম্বাবুয়েতে কোয়ালিফায়ারে তাদের খেলতে হবে।

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের