মোস্তাফিজের পর দেশে ফিরলেন দিল্লির আরেক বিদেশি পেসার

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২৩, ১৬:১১আপডেট : ০৬ মে ২০২৩, ১৬:১৩

জাতীয় দলের খেলা থাকায় গত বুধবার ভারত ছেড়ে দেশে ফেরেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই পেসার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের খেলা ৯ ম্যাচের সবগুলোতে দলের সঙ্গে ছিলেন, কিন্তু একাদশে খেলেছেন মাত্র দুটিতে। ২৭ বছর বয়সী বাঁহাতি পেসারের পর দিল্লির ক্যাম্প থেকে আরেক দ্রুতগতির বোলার দেশে ফিরে গেলেন।

দিল্লি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবেন না আনরিখ নর্কিয়ে। ব্যক্তিগত জরুরি কারণে দেশে ফিরেছেন দক্ষিণ আফ্রিকান পেসার। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যক্তিগত জরুরি কারণে দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলার আনরিখ নর্কিয়েকে শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকায় চলে যেতে হয়েছে। সন্ধ্যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তিনি খেলবেন না।’

বেঙ্গালুরুর বিপক্ষে খেলা শেষে দিল্লির পরের ম্যাচ ১০ মে। এর আগেই নর্কিয়ে ফিরবেন বলে আশা দলের।

নর্কিয়ে এই মৌসুমে আট ম্যাচে দিল্লির হয়ে খেলেছেন। উইকেট পেয়েছেন সাতটি। প্রথম পাঁচ ম্যাচ হারা দিল্লি তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার শেষে। পাঁচ ম্যাচে চতুর্থ জয়ের লক্ষ্যে বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের