অনেক বিতর্কের পর বাতিল হচ্ছে ‘সফট সিগন্যাল’

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৩, ১৫:৪৭ আপডেট : ১৫ মে ২০২৩, ১৫:৪৭

সাম্প্রতিক সময়ে মাঠের আম্পায়ারদের আউট দেওয়ার ক্ষেত্রে ‘সফট সিগন্যাল’ বিতর্কের জন্ম দিয়েছে। এবার বোধহয় এই নিয়ম বাতিল হতে যাচ্ছে। এমন তথ্যই দিয়েছে ক্রিকবাজ। যার প্রথম প্রয়োগ দেখা যেতে পারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

সফট সিগন্যালে সাধারণত কী হয়ে থাকে? মাঠের কোনও ক্যাচ নিয়ে আম্পায়ারদের সংশয় থাকলে জোরালো সিদ্ধান্তে পৌঁছাতে থার্ড আম্পায়ারের দ্বারস্থ হন তারা। তার আগে ‘সফট সিগন্যাল’ হিসেবে অনফিল্ড আম্পায়ার আউট বা নট আউটের সিদ্ধান্ত দিয়ে থাকেন। তার পর ভিডিও ফুটেজে প্রাপ্ত তথ্য বিচার করে চূড়ান্ত রায় দেন থার্ড আম্পায়ার। এই পরিবর্তনের ফলে কোনও ক্যাচ নিয়ে সংশয় থাকলে থার্ড আম্পায়ারের রায়ই চূড়ান্ত বলে ধরা হবে।    

অথচ এই নিয়মে বিতর্ক হয় বলে দুই বছর আগেই তা বাতিল করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তাছাড়া গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে এটি বিতর্কের জন্ম দিয়েছে। এই বছরে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার নিউ ইয়ার্স টেস্টের সময়েও ঘটেছে একই ঘটনা। সিমোন হারমারের বলে ক্যাচ আউট হয়েছিলেন মার্নাস লাবুশেন। অনফিল্ড আম্পায়ার তাকে সফট সিগন্যালে আউট দিলেও সিদ্ধান্ত পাল্টায় থার্ড আম্পায়ারের কারণে।   

ক্রিকবাজের দেওয়া তথ্য অনুসারে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির অনুমোদনে এই নিয়ম বদলে যাচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দুই প্রতিযোগী অস্ট্রেলিয়া, ভারতীয় দলকেও এই নিয়ম পরিবর্তনের কথা জানিয়ে দেওয়া হয়েছে। ম্যাচ চলবে ৭ থেকে ১২ জুন।  

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
কাউন্টিতে ১৬ উইকেট, এবার আফগানিস্তান টেস্টে চোখ খালেদের
সর্বশেষ খবর
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি