১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৩, ১৪:২৯আপডেট : ১৭ মে ২০২৩, ১৭:১৯

জুনে আর জুলাইয়ে দুই দফায় বাংলাদেশে সিরিজ খেলবে আফগানিস্তান। এটা পুরোনো খবর। এই সফরের চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়েছে বুধবার। ঢাকায় দুই দলের একমাত্র টেস্ট হবে ১৪ জুন। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১৮ জুন পর্যন্ত হবে এই ম্যাচ।

লাল বলের ক্রিকেট খেলে আফগানরা ১৯ জুন ভারতে রওনা হবে এবং আবার বাংলাদেশে ফিরবে ১ জুলাই। আগের সফরের অংশ হিসেবে তারা তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে ১৬ জুলাই পর্যন্ত।

৫০ ওভারের ম্যাচ হবে ৫, ৮ ও ১১ জুলাই। সবগুলোই হবে চট্টগ্রামে। তারপর দুই দল সিলেটে চলে যাবে। সেখানে দুটি টি-টোয়েন্টি খেলবে ১৪ ও ১৬ জুলাই।

সম্প্রতি ইংল্যান্ডে আয়ারল্যান্ড সিরিজ খেলে বেশিরভাগ ক্রিকেট দেশে ফিরেছেন। প্রাণচাঞ্চল্য ফিরে পেতে তাদের লম্বা ছুটি দেওয়া হয়েছে। জানা গেছে আসন্ন সিরিজ উপলক্ষে ২৫ কিংবা ২৬ মে থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান