গেইলের একাকিত্ব দূর করে দিলেন কোহলি!

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৩, ১৫:০২ আপডেট : ২০ মে ২০২৩, ১৫:০২

২০১৯ সালের আইপিএল ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। দীর্ঘ চার বছর পর গত বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ছয় নম্বর সেঞ্চুরির দেখা পেলেন, যা রেকর্ড। ক্রিস গেইলের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি আইপিএল সেঞ্চুরির মালিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ডানহাতি ব্যাটার। 

২০১৮ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে রেকর্ড ষষ্ঠ সেঞ্চুরি করেন গেইল, ওই ম্যাচেও প্রতিপক্ষ ছিল হায়দরাবাদ। লম্বা সময় ধরে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ধরে রাখার পর সেটা এবার ভাগাভাগি করতে হলো কোহলির সঙ্গে। ভারতীয় ব্যাটারের এই কীর্তি গড়ার এক দিন পর প্রতিক্রিয়া জানান উইন্ডিজ ব্যাটার।

পাঁচ বছর ধরে শীর্ষে থাকার পর কোহলিকে পাশে পেয়ে গেইল বললেন, ‘স্বাগতম ইয়াং ম্যান। সর্বোচ্চ সেঞ্চুরির ক্লাবে স্বাগতম। আমি বিরক্ত ছিলাম। আমি একাকী ও বিরক্ত ছিলাম। মনে হচ্ছিল শীর্ষে আমার কারও সঙ্গ দরকার। এখন আমি পেয়ে গেলাম এবং আমাদের মধ্যে এখন আলাপ হতে পারে, বিরাট।’

হায়দরাবাদের বিপক্ষে ১৮৭ রানের লক্ষ্যে নেমে কোহলি ৬৩ বলে সেঞ্চুরি মারেন। ফাফ ডু প্লেসির (৭১) সঙ্গে ওপেনিংয়ে ১৭২ রান তুলে ৮ উইকেটে জয়ের ভিত গড়ে দেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
মাঠের ব্যর্থতার প্রভাব এবার পিসিবির কোষাগারে!
৪৮ ঘণ্টাতেই ১০ লাখ আবেদন, বিশ্বকাপের টিকিটের জন্য এখনই হাহাকার!
পাকিস্তানের মাটিতে বাংলাদেশের মেয়েদের দাপট
সর্বশেষ খবর
বিনামূল্যে খতনার করানোর পর গুরুতর অসুস্থ অর্ধশত শিশু
বিনামূল্যে খতনার করানোর পর গুরুতর অসুস্থ অর্ধশত শিশু
বাড়ছে তাপমাত্রা, বদলাচ্ছে ফ্যাশন: লুই ভুইতোর নতুন সংগ্রহে হালকা পোশাক
বাড়ছে তাপমাত্রা, বদলাচ্ছে ফ্যাশন: লুই ভুইতোর নতুন সংগ্রহে হালকা পোশাক
‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ কণ্ঠ‌টি সেই ও‌সিরই: ডি‌বিপ্রধান
‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ কণ্ঠ‌টি সেই ও‌সিরই: ডি‌বিপ্রধান
এইচ-১বি ভিসায় অনিয়মের শাস্তি আরও কঠোর করতে নতুন মার্কিন বিল
এইচ-১বি ভিসায় অনিয়মের শাস্তি আরও কঠোর করতে নতুন মার্কিন বিল
সর্বাধিক পঠিত
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি