ইংল্যান্ডের বাজে ব্যাটিংয়ের পর লর্ডসে অজিদের আধিপত্য

স্পোর্টস ডেস্ক 
৩০ জুন ২০২৩, ২৩:৫৪আপডেট : ৩০ জুন ২০২৩, ২৩:৫৪

অ্যাশেজে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের ভালো কিছুর সম্ভাবনা এখন শঙ্কার মধ্যে। লর্ডসে তৃতীয় দিন সকালে তাদের ছন্নছাড়া ব্যাটিংই তার প্রমাণ। অধিনায়ক বেন স্টোকস দ্বিতীয় বলে আউট হওয়ার পর মাত্র ৪৬ রানে পড়েছে বাকি ৬ উইকেট। তাতে ইংলিশরা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩২৫ রানে। অজিরা ৯১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসেও দারুণ ভাবে জবাব দিচ্ছে। ৪১৬ রানে প্রথম ইনিংস শেষ হওয়া অস্ট্রেলিয়া তৃতীয় দিন শেষে সংগ্রহ করেছে ২ উইকেটে ১৩০ রান। বৃষ্টি আর আলোর স্বল্পতায় আগেভাগে শেষ হয়েছে দিনের খেলা। অজিরা এগিয়ে ২২১ রানে।

অথচ দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে ছিল ইংল্যান্ড। ৪ উইকেটে ২৭৮ রানে দিনের খেলা শেষ করেছিল। হ্যারি ব্রুক ৪৫ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন। সঙ্গে ছিলেন বেন স্টোকস (১৭*)। তৃতীয় দিন স্টোকস ১৭ রানে ফিরলেও হাফসেঞ্চুরিটা করতে পেরেছেন ব্রুকস। তবে তার বিদায়ের পর সেভাবে আর কেউ প্রতিরোধ গড়তে পারেনি। অজিদের হয়ে ৮৮ রানে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। ১৭ রানে দুটি নিয়েছেন ট্রাভিস হেড। ৭১ রানে দুটি শিকার করেছেন জশ হ্যাজেলউডও। একটি নিয়েছেন প্যাট কামিন্স, নাথান লায়ন ও ক্যামেরন গ্রিন।  

তার পর অস্ট্রেলিয়া ওপেনার উসমান খাজার ৫৮ রানে দারুণ ভাবে জবাব দিচ্ছে। প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করা ওয়ার্নার ২৫ রানে আউট হয়েছেন। মার্নাস লাবুশেনও ৩০ রানের বেশি করতে পারেননি। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ ৬ রানে অপরাজিত।

ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন ও জশ টাং।     

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম