লখনউর দায়িত্বে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচ

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৩, ২১:০৫আপডেট : ১৪ জুলাই ২০২৩, ২১:০৫

লখনউ সুপার জায়ান্টস নতুন কোচের অধীনে আগামী আইপিএলে খেলবে। অস্ট্রেলিয়ার সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারকে নিযুক্ত করলো তারা।

২০২২ সালে আইপিএলে অভিষেকের পর থেকে অ্যান্ডি ফ্লাওয়ারের অধীনে ছিল লখনউ। দুই বছরের চুক্তি আর বাড়ায়নি তারা। ফ্লাওয়ারের সঙ্গে দুই আসরেই সেরা চারে থেকে প্লে অফে খেলে লখনউ।

লখনউর প্রকাশিত বিবৃতিতে ল্যাঙ্গার বলেছেন, ‘আইপিএলে দারুণ গল্প লেখার পথে লখনউ সুপার জায়ান্টস। এই যাত্রায় আমাদের সবারই ভূমিকা আছে এবং এই দলের অগ্রযাত্রায় আমি অংশ হতে পেরে রোমাঞ্চিত।’

আইপিএলে কখনও কোচিংয়ে ছিলেন না ল্যাঙ্গার। তবে তার কোচিং অভিজ্ঞতা সমৃদ্ধ। পার্থ স্কর্চার্সকে তিনবার বিগ ব্যাশ লিগ জেতান। এছাড়া ২০২১ সালে তার অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। ২০২২ সালের শুরুর দিকে পদত্যাগ করেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের