আইসিসির সাবেক কিউরেটরকে নিয়োগ দিয়েছে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১৮:৪০আপডেট : ১৭ জুলাই ২০২৩, ২২:০৩

নতুন কিউরেটর নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দায়িত্ব নিতে সোমবার বাংলাদেশে এসেছেন টনি হেমিং। এই অস্ট্রেলিয়ানের আইসিসির কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে। বিসিবিতে আপাতত দুই বছরের চুক্তিতে কাজ করবেন তিনি। 

ধারণা করা হচ্ছে, হেমিংকে পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের গ্রাউন্ড এবং উইকেটের দায়িত্ব দেওয়া হবে।

টনি হেমিং আইসিসি ক্রিকেট একাডেমি, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে কাজ করেছেন। এছাড়া পার্থের ওয়াকা ক্রিকেট গ্রাউন্ডের সয়েল অ্যাডভাইজার ও কনসালটেন্টের দায়িত্বেও ছিলেন।

বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি আইসিসির কিউরেটর হিসেবে ওমান ক্রিকেট একাডেমির পিচ কানসালটেন্ট হিসেবে কাজ করেছেন। তাছাড়া ক্রিকেটের বাইরে পার্থের অপটাস স্টেডিয়াম এবং সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়ামের এরিয়া ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, আইপিএল ও পিএসএলের মতো বড় বড় ঘরোয়া ক্রিকেট আসরেও কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। গত বছর যুক্ত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেও।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের