ব্রডের ৬০০ উইকেটের মাইলফলকের দিনে ওকসের দাপট

স্পোর্টস ডেস্ক 
২০ জুলাই ২০২৩, ০০:৪০আপডেট : ২০ জুলাই ২০২৩, ০০:৫৩

অ্যাশেজে ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনটা খারাপ কাটেনি ইংল্যান্ডের। তবে দিনটা বেশি স্মরণীয় হয়ে থাকবে স্টুয়ার্ট ব্রডের। দ্বিতীয় পেসার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। তার মাইলফলকের দিনে প্রথম ইনিংসে ২৯৯ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৮ উইকেট তুলে নিতে পেরেছে ইংল্যান্ড। তবে এই অবস্থায় কেউ নিশ্চিতভাবে দিনটা পুরোপুরি নিজেদের দাবি করতে পারবে না। বলা যায়, এখনও ভারসাম্যপূর্ণ অবস্থাতেই আছে এই টেস্ট।    

ব্রডের আগে পেসার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সতীর্থ জেমস অ্যান্ডারসন। এই টেস্টে অবশ্য এখনও কোনও উইকেট পাননি তিনি।    

অজি ইনিংসে দুজন ব্যাটার হাফসেঞ্চুরি পেয়েছেন- মার্নাস লাবুশেন (৫১) ও মিচেল মার্শ (৫১)। এই দুটি ইনিংসই ছিল সর্বোচ্চ। ইংলিশ বোলিংয়ে তারা কেউ ইনিংস বড় করতে পারেননি। তাছাড়া ৪৮ করেছেন ট্রাভিস হেড, স্মিথ ৪১। ডেভিড ওয়ার্নার থেমেছেন ৩২ রানে। 

অস্ট্রেলিয়ান ইনিংসে মূল আঘাতটা হেনেছেন পেসার ক্রিস ওকস। ৫২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। ৬৮ রানে দুটি শিকার স্টুয়ার্ট ব্রডের। একটি করে নিয়েছেন মার্ক উড ও মঈন আলী।

সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ড টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শুরুতে। ২৫৫ রানে অস্ট্রেলিয়ার ৭ উইকেট তুলে প্রথম দিনেই তাদের অলআউট করার সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু তাদের পরিকল্পনায় বাধ সাধেন অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক। দিনের শেষভাগে ক্যারিকে (২০) আউট করে ৩৯ রানের জুটি ভাঙেন ওকস। ক্রিজে আছেন মিচেল স্টার্ক (২৩) ও অধিনায়ক প্যাট কামিন্স (১)।

/এফআইআর/        
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের