পদ্মা সেতু ভ্রমণ করবে বিশ্বকাপ ট্রফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৩, ১১:২০আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১১:৪১

গত ১৪ জুলাই থেকে বিশ্ব ভ্রমণ করছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। এরই অংশ হিসেবে আগামী ৭ আগস্ট বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি, যেটা এখন আছে পাকিস্তানে। সেখান থেকে শ্রীলঙ্কায়। তারপর বাংলাদেশে আসবে সোনালি রঙের এই ট্রফিটি।

আকর্ষণীয় এই ট্রফিটি বাংলাদেশে তিন দিন রাখা হবে। প্রথম দিন এই ট্রফির ফটোসেশন হবে গর্বের পদ্মা সেতুতে। এছাড়া ক্রিকেটারদের ফটোসেশনের জন্য মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং সাধারণ দর্শকদের জন্য বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নেওয়া হবে। বাংলাদেশ থেকে এই ট্রফি যাবে কুয়েতে। ৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় শেষ হবে ট্রফির বিশ্ব ভ্রমণ। সবশেষ তার গন্তব্য ভারতে।

আইসিসির গাইডলাইন অনুযায়ী বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফির ফটোসেশন করা যাবে। বিসিবির আগ্রহে এবার পদ্মা সেতুতে হবে ফটোসেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। গতবার ২০১৯ বিশ্বকাপের আগে সংসদ ভবনে হয়েছিল এই ফটোসেশন। 

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ‘আইসিসি সাধারণত সব দেশের আইকনিক লোকেশনকে প্রাধান্য দিয়ে ট্রফি নিয়ে ফটোসেশন করে থাকে। সে হিসেবে আমাদের দেশে পদ্মা সেতু হতে পারে আইকনিক স্পট। এটা যেহেতু আমাদের গর্বের বিষয়। সেতুর ওপরে নয়, সেতুকে ব্যাকগ্রাউন্ড করে একটা জায়গা থেকে ছবিটা তোলা হবে। সেই ছবি আইসিসি পরে ব্যবহার করবে।’ 

আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ফাইনাল ১৯ নভেম্বর। ভারতের ১০টি শহরের ১০টি ভেন্যুতে ৪৬ দিনে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের শুরুটা হবে ৭ অক্টোবর। প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ভেন্যু বরফেঘেরা শহর ধর্মশালা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম