বিমান থেকে নেমে ব্যাগ পেলেন না স্টোকস

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৩, ২০:০৯ আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ২০:০৯

অ্যাশেজ সিরিজের ট্রফি অস্ট্রেলিয়ার সঙ্গে ভাগাভাগি করেছে ইংল্যান্ড। ঘরের মাঠে খেলা বলে ভস্মদানিটা পুনরুদ্ধারের ভালো সুযোগ ছিল। চতুর্থ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে না গেলে ফল ইংলিশদের পক্ষেই থাকতো। কিন্তু হতাশ হতে হয়েছে তাদের। সিরিজ ২-২ এ শেষ হওয়ায় তাই মন স্বাভাবিকভাবে খারাপ ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের। এর মধ্যে আবার অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার তিনি।

সোশ্যাল মিডিয়ায় ব্রিটিশ এয়ারওয়েজের কাছে সাহায্য চেয়েছেন স্টোকস। কারণ বিমান থেকে নেমে ব্যাগ খুঁজে পাননি। এমন ঘটনায় অসহায়ত্ব ফুটে উঠেছে তার পোস্টে। অবশ্য ব্রিটিশ এয়ারওয়েজ সমাধানের আশ্বাস দিয়েছেন।

টুইটারে ব্রিটিশ এয়ারওয়েজকে ট্যাগ করে স্টোকস লেখেন, ‘প্লেন থেকে ব্যাগগুলো নামলো না। যদি সাহায্য করেন, তাহলে খুব ভালো হয়।’ ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে দ্রুত সাড়া দেন অ্যান্থনি নামের একজন, ‘হাই বেন, আমি এই ঘটনায় খুব দুঃখিত। আপনি আপনার যাত্রার বিস্তারিত আমাদের কাছে পাঠান, যেন আমরা বিষয়টি নিয়ে তদন্ত করে সাহায্য করতে পারি।’

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষে স্টোকস এখন হাঁটুর ইনজুরি থেকে সুস্থ হওয়ার লড়াই করবেন। এই চোট নিয়েই চারশর বেশি রান করে অ্যাশেজের শীর্ষস্থানীয় ব্যাটার তিনি। ইংল্যান্ডের পরের টেস্ট অ্যাসাইনমেন্ট ২০২৪ সালের শুরুতে, ভারতের বিপক্ষে।  

/এফএইচএম/
সম্পর্কিত
এশিয়ান গেমসে খেলা ছাড়াই সেমিফাইনালে ভারত-পাকিস্তান
ছয় ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট ঘোষণা, কবে থেকে শুরু?
রান-বন্যার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ প্রোটিয়াদের
সর্বশেষ খবর
মেঘনায় ট্রলারডুবিতে নিহত বেড়ে ৫, তিন ভাইবোনের পর বাবার মরদেহ উদ্ধার
মেঘনায় ট্রলারডুবিতে নিহত বেড়ে ৫, তিন ভাইবোনের পর বাবার মরদেহ উদ্ধার
মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা ও আদাবরে বাড়িতে হামলায় গ্রেফতার ১৪
মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা ও আদাবরে বাড়িতে হামলায় গ্রেফতার ১৪
মাত্র ৪০ বছরেই থামলো এইডব্লিউ ও সাবেক ডব্লিউডব্লিউই রেসলার স্যাটারলির পথচলা
মাত্র ৪০ বছরেই থামলো এইডব্লিউ ও সাবেক ডব্লিউডব্লিউই রেসলার স্যাটারলির পথচলা
ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোন শ্বেতার নতুন দাবি
ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোন শ্বেতার নতুন দাবি
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!