ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি, ছবি তুলতে পারবেন সাধারণ দর্শকরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৩, ১৫:১৭ আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৫:৫৪

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টের আগে নিয়ম অনুযায়ী বিশ্বভ্রমণে বের হয়েছে বিশ্বকাপ ট্রফি। তার অংশ হিসেবে ট্রফিটি বাংলাদেশেও আসছে। রবিবার (৬ আগস্ট) মধ্যরাতে ট্রফিটি ঢাকায় পৌঁছাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। 

বিশ্বকাপ ট্রফিকে বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যা রবিবার মধ্যরাতে ঢাকায় পৌঁছে তিন দিন অবস্থান করবে। ট্রফি প্রদর্শনের জন্য তিনটি ভিন্ন ভিন্ন জায়গা নির্ধারণ করা হয়েছে। রাতে এই ট্রফি পৌঁছানোর পর সোমবার অফিসিয়াল ফটোশুট হবে পদ্মা বহুমুখী সেতুতে। বেলা তিনটায় ফটোসেশন শেষ করে সেখান থেকে ট্রফিটি নিয়ে যাওয়া হবে রাজধানীর একটি হোটেলে।

পর দিন মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার, নারী দলের ক্রিকেটার, বিসিবি পরিচালক, বিসিবির কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেবে বিসিবি। আর তৃতীয় ও শেষ দিনে সাধারণ দর্শকদের জন্য ট্রফিটি উন্মুক্ত করে দেওয়া হবে। রাজধানীর বসুন্ধরা শপিং মলে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। এর জন্য কোনও টিকিট কিনতে হবে না।

বিশ্বকাপ ট্রফি দেখে ক্রিকেটাররা অনুপ্রাণিত হবে বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমাদের যারা এখন জাতীয় দলে আছে বা থাকবেন, তারা সবাই কিন্তু এর আগেও আমাদের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আমার মনে হয়, আগেও তাদের এই অভিজ্ঞতা হয়েছে। তবু এই বছর যারা প্রথম বিশ্বকাপে অংশ নেবে, তাদের জন্য একটা বাড়তি রোমাঞ্চ তো থাকবেই।’

গত ২৭ জুন ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় মহাশূন্যে বিশ্বকাপ ট্রফিটি উন্মোচন করে নামানো হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপর ভারত থেকে যাত্রা শুরু করে একে একে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা ঘুরে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসছে। এখান থেকে ট্রফি যাবে কুয়েতে। সব মিলিয়ে এটি মোট ১৮টি দেশ ঘুরবে। ৪ সেপ্টেম্বর ফের ভারতে শেষ হবে ট্রফির এই যাত্রা।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
কাউন্টিতে ১৬ উইকেট, এবার আফগানিস্তান টেস্টে চোখ খালেদের
সর্বশেষ খবর
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি