ওয়ানডেতে অবসর নেওয়া স্টোকসকে বিশ্বকাপে চায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৩, ২১:৫০আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ২১:৫০

২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন বেন স্টোকস। তবে গত বছর তিনি ওয়ানডে থেকে অবসর নেন। তারপরও ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তাকে চাইছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তাকে অবসর ভেঙে ফেরার অনুরোধ করতে যাচ্ছে তারা।

সূত্রের খবর, ওয়ানডে বিশ্বকাপের জন্য আগামী মঙ্গলবার স্কোয়াড বেছে নিতে চলেছে ইসিবি। তার আগে ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মট জানিয়েছেন, বিশ্বকাপের স্কোয়াড ঠিক করার আগে দুটি বিষয় তার দলের জন্য গুরুত্বপূর্ণ হবে- স্টোকসকে অবসর ভেঙে ফেরার আহ্বান ও ২০১৯ বিশ্বকাপ জয়ের আরেক নায়ক জোফরা আর্চারের মেডিকেল রিপোর্ট।

মট বলেন, ‘স্টোকসের সঙ্গে যোগাযোগ করবে জস বাটলার। ওকে দলে ফেরাতে আমরা আগ্রহী। আমরা এখনও ওর ফেরার ব্যাপারে আশাবাদী। ও কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার। আমি সব সময় বলেছি ওর ব্যাটিং, ফিল্ডিং তো সেরা বটেই, সঙ্গে ওর বোলিং আমাদের কাছে একটি বাড়তি পাওনা।’

এই তো মাসখানেক আগের কথা। অ্যাশেজ সিরিজ থেকে জ্যাক লিচ ছিটকে যাওয়ার পর অধিনায়ক স্টোকসের মেসেজে অবসর ভেঙে টেস্ট দলে ফেরেন মঈন আলী, সিরিজ ড্রয়ে যিনি রাখেন দারুণ অবদান। এবার কি তাহলে বাটলারের ডাকে সাড়া দেবেন স্টোকস? 

/এফএইচএম/
সম্পর্কিত
দিনুশার সেঞ্চুরিতে ভারতের জয় ছিনিয়ে নিলো শ্রীলঙ্কা
১৪ বছর পর আবার ভারতীয় দলে ‘দ্রাবিড়-শেবাগ’
বাংলাদেশকে এত ভালো করতে দেখে দারুণ লেগেছিল: স্টিভ ওয়াহ
সর্বশেষ খবর
লোভ কি মানুষের মজ্জাগত? বিজ্ঞান যা বলছে
লোভ কি মানুষের মজ্জাগত? বিজ্ঞান যা বলছে
সকাল থেকেই মেঘলা আকাশ, সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
সকাল থেকেই মেঘলা আকাশ, সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
রাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
রাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’