মিরপুরে অশোভন আচরণে অনুশোচনা নেই ভারতের অধিনায়কের

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৩, ১৬:১২আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৬:১৮

বাংলাদেশের বিপক্ষে গত মাসে আম্পায়ারিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন হারমানপ্রীত কৌর। বিশেষ করে শেষ ওয়ানডেতে আউট হয়ে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেছিলেন। বিধিবহির্ভুত হওয়ার পরও ম্যাচ শেষে আম্পায়ারদের কড়া সমালোচনা করেন তিনি। তার পর তো বাংলাদেশ অধিনায়ককে উদ্দেশ্য করে অপমানজনক কথাও বলেছেন। অশোভন আচরণে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেও সম্প্রতি নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ওই ঘটনায় তার কোনও ধরনের অনুশোচনা নেই।

দ্য ক্রিকেট পেপারকে দেওয়া সাক্ষাৎকারে ওই বিতর্কিত ঘটনা নিয়ে এভাবেই মন্তব্য করেন ভারতের অধিনায়ক, ‘বলবো না আমার মধ্যে কোনও ধরনের অনুশোচনা কাজ করছে। কারণ, দিন শেষে চাইবো ন্যায় কিছু হোক। আর খেলোয়াড় হিসেবে নিজের অনুভূতি ও নিজেকে প্রকাশ করার অধিকার অবশ্যই একজনের আছে।’

সিরিজের তৃতীয় ম্যাচে ৩৪তম ওভারে নিজের আউট নিয়ে মাঠেই ক্ষোভ প্রকাশ করেছিলেন হারমানপ্রীত। নাহিদা আক্তারের বলে সুইপ করতে গিয়েছিলেন। বল তার ব্যাট বা প্যাডে লেগে স্লিপে ফাহিমা খাতুনের হাতে জমা পড়ে। বোলার এলবিডাব্লিউয়ের আবেদন করার সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় অধিনায়ক। ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করাসহ মাঠ ছাড়ার সময় আম্পায়ারের ওপর রাগ উগড়ে দিতেও দেখা যায় তাকে। এমনকি গ্যালারিতে দর্শকদের উদ্দেশ্যে থাম্বস আপ দেখিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরাসরি আম্পায়ারিংয়ের সমালোচনা করেছেন! ফটোসেশনের সময়ও প্রতিপক্ষ নিয়ে তীব্র সমালোচনায় মেতে উঠেন। তার অক্রিকেটীয় আচরণে খোদ ভারতীয়রাই তখন অসন্তোষ প্রকাশ করেছে। এত কিছুর পরও নিজের ভুল দেখেন না হারমানপ্রীত, ‘আমার মনে হয় না আমি কাউকে ভুল কিছু বলেছি। মাঠে যা হয়েছে, সেটাই বলেছি। এটা নিয়ে আমার কোনও অনুশোচনা নেই।’

ওই ঘটনায় দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৭৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয় তাকে। একই কারণে হারমানপ্রীতকে ডেকে পাঠান ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান রজার বিন্নি।

মিরপুরে বাংলাদেশ-ভারতের শেষ ম্যাচটি ছিল ভীষণ উত্তেজনাপূর্ণ। টাই হওয়ায় ১-১ সমতায় শেষ হয়েছে ওয়ানডে সিরিজ।  

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের