মুশফিকের সঙ্গে দেশে ফিরলেন সাকিবও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৪

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলে মুশফিকুর রহিমের দেশে ফেরার বিষয়টি আগেই জানা ছিল। তার সঙ্গে এবার দেশে ফিরেছেন সাকিব আল হাসানও। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মুশফিক দেশে ফিরলেও অধিনায়কের ফেরার কারণ জানা যায়নি।

শনিবার লঙ্কানদের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ শেষ করে দেশের বিমান ধরেছেন মুশফিক। এই ম্যাচের পর ভারতের বিপক্ষে খেলা পাঁচ দিন পর। হাতে সময় থাকায় মুশফিক দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এই উইকেটকিপার ব্যাটার দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন। এই কারণে স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। 

অন্যদিকে, সাকিবের দেশে ফেরার মূল কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে পরিবারকে সময় দিতেই দেশে ফিরেছেন তিনি। তার পরিবারও এখন ঢাকায়। ভারতের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে মুশফিক-সাকিবের।

এশিয়া কাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৫ সেপ্টেম্বর, ভারতের বিপক্ষে। তার আগে আগামী তিন দিন ক্রিকেটারদের ছুটি। এই তিন দিন দল মাঠে কোনও অনুশীলন করবে না। তবে হোটেলে জিম-সুইমিং করবেন। যাদের হালকা চোট আছে, প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করবেন তারা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের