মেয়ের বাবা হলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩০

এশিয়া কাপে বাংলাদেশের পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর ভারতের সঙ্গে। গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেই দেশে ফিরে আসেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। সোমবার দিলেন সুখবর। তার ঘর আলো করে এসেছে কন্যা সন্তান।

সোশ্যাল মিডিয়ায় ছেলের হাতে ‘এটা কন্যা শিশু’ লেখা বোর্ড হাতে দেওয়া ছবি শেয়ার করেন মুশফিক। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার খবর জানিয়ে ক্যাপশনে লেখেন, ‘আসসালামুআলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দিয়েছেন। মা ও শিশু দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।’

মুশফিকের ছেলের হাতে কন্যা সন্তান হওয়ার খবর

এটি মুশফিকের দ্বিতীয় সন্তান। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমবার ছেলে সন্তানের বাবা হন তিনি।

আশা করা হচ্ছে, ১৩ সেপ্টেম্বর আবার কলম্বোর উদ্দেশে রওনা হবেন মুশফিক।

/এফএইচএম/
সম্পর্কিত
অক্টোবরে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
কারাগারে ইমরানকে হত্যা করা হতে পারে, আশঙ্কা বোনের
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মারুফা
সর্বশেষ খবর
নিয়োগে লিখিত-মৌখিক সমান নম্বর: এমপি মাসুদ বললেন, ‘কোটার দিকে ধাবিত হচ্ছে’
নিয়োগে লিখিত-মৌখিক সমান নম্বর: এমপি মাসুদ বললেন, ‘কোটার দিকে ধাবিত হচ্ছে’
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা জানালো মহিলা জামায়াত
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা জানালো মহিলা জামায়াত
২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য
২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী