এশিয়া কাপ

নাসিম-রউফের ইনজুরিতে দুজনকে অন্তর্ভুক্ত করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৪

পেস বিভাগের দুই অস্ত্র হারিস রউফ ও নাসিম শাহ ইনজুরিতে। ফাইনালে উঠলে এশিয়া কাপে পাকিস্তান পাবে আরও দুটি ম্যাচ। কিন্তু দুই গুরুত্বপূর্ণ পেসারকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। 

ভারতের ও পাকিস্তানের সুপার ফোরের নির্ধারিত ম্যাচ ডে রবিবারে চোট পান রউফ। সোমবার রিজার্ভ ডেতে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। আর ভারতের ইনিংসের ৪৯তম ওভারে কাঁধের চোটে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন নাসিম। পাকিস্তানের ২২৮ রানের বিশাল ব্যবধানে হারে তারা কেউই ব্যাটিংয়ে নামেননি। 

শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে তাদের না থাকার শঙ্কা রয়েছে। সেটা বিবেচনায় নিয়ে নাসিম ও রউফের ব্যাকআপ ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শাহনাওয়াজ দাহানি ও জামান খানকে দলে সংযুক্ত করেছে পিসিবি। বোর্ড জানায়, আগামী মাসের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড়দের ফিটনেস ও সুস্থতার কথা চিন্তা করে এই পূর্বসতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। 

দলের মেডিক্যাল প্যানেলের পর্যবেক্ষণে রাখা হবে রউফ ও নাসিমকে। অন্তত এক সপ্তাহের জন্য তারা ছিটকে গেলেই কেবল এসিসি টেকনিক্যাল কমিটির কাছে স্থলাভিষিক্তের জন্য অনুরোধ করতে পারবে।

/এফএইচএম/
সম্পর্কিত
ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী, ‘দক্ষিণ আফ্রিকায় ভালো লড়াই করবে বাংলাদেশ’
অতিরিক্ত স্লেজিংয়ে জয়সওয়ালকে একবার মাঠ থেকে বের করে দিয়েছিলেন রাহানে!
ক্রিকেটারদের বেটিং ও ম্যাচ ফিক্সিং নিয়ে সতর্ক করবে বিসিসিআই
সর্বশেষ খবর
কেউ বলেনি আমাকে বরখাস্ত করা হয়েছে, ভুয়া খবর: জোন্স  
কেউ বলেনি আমাকে বরখাস্ত করা হয়েছে, ভুয়া খবর: জোন্স  
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
জলপ্রপাতের পাদদেশে শীতল পানিতে সাঁতার
জলপ্রপাতের পাদদেশে শীতল পানিতে সাঁতার
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ 
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ 
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ