শেষটা ভালোভাবে রাঙাতে মুখিয়ে বাংলাদেশ

 বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫০

তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলা বাংলাদেশ দলের এশিয়া কাপ ভালো কাটেনি এবার। আফগানিস্তানকে হারিয়ে কোনও রকমে সুপার ফোরে উঠলেও পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে। শুক্রবার ভারতের বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ায় শেষটা রাঙিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস পেতে চায় সাকিব বাহিনী।

ম্যাচের আগে দলের টপ অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয় বলেছেন, ‘যেটা চলে গিয়েছে ওটা নিয়ে আমরা ভাবি না। বর্তমানে থাকার ট্রাই করি সব সময়। যেহেতু আমাদের সামনে ইন্ডিয়ার সঙ্গে খেলা, ট্রাই করবো ভালোভাবে শেষ করে যে ভুলগুলো করেছিলাম, সেই ভুলগুলো যত তাড়াতাড়ি ওভার কাম করে এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে যেন যেতে পারি।’

এশিয়া কাপে প্রথম তিন ম্যাচে ব্যর্থ হলেও শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন হৃদয়। ভারতের বিপক্ষে নিজের পরিকল্পনা নিয়ে করা প্রশ্নে হৃদয় বলেছেন, ‘আমার মনে কোনও এক্সপেকটেশন নাই। কোনও চিন্তা ভাবনা করি না। যখন মাঠে যাবো, ট্রাই করবো টিমের জন্য কিছু কন্ট্রিবিউট করতে।’

এমনিতেই ইনজুরির কারণে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত। পারিবারিক কারণে শেষ ম্যাচে পাওয়া যাবে না মুশফিককেও। মিডল অর্ডার কিছুটা নড়ে বড়ে হয়ে যাওয়ায় দায়িত্বটা সামলাতে হবে হৃদয়কেই। এই বিষয়ে তার কথা, ‘আমি আসলে এইভাবে চিন্তা করি না। কার সঙ্গে খেলা, কার দায়িত্ব বেড়ে যাচ্ছে। আমি সব সময় ট্রাই করি যে প্রসেস আছে সেই প্রসেসে থাকার জন্য। এবং যেই দিনটাতে আমি খেলবো, সেই দিনটায় সব সময় ট্রাই করি টিমের জন্য যেন কন্ট্রিবিউট করতে পারি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক
এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের
‘একটা টুর্নামেন্ট খেলছি, হেড কোচ আর ক্যাপ্টেনকে সাইজ করে দিলেন’
সর্বশেষ খবর
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা