ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে সাতে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৩

এশিয়া কাপে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে। সুপার ফোরে দারুণ নৈপুণ্যে ফাইনালে নাম লেখানোর পর বাংলাদেশকে টপকে সাতে অবস্থান নিয়েছে শ্রীলঙ্কা। সাকিবদের অবস্থান হয়েছে আট নম্বরে।

সর্বশেষ বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে শেষ বলে নাটকীয় জয়ের পর শ্রীলঙ্কার ৯৩ রেটিং পয়েন্ট প্রাপ্তি বাংলাদেশকে পেছনে ফেলতে ভূমিকা রেখেছে। আটে নেমে যাওয়া বাংলাদেশের রেটিং এখন ৯২।

টুর্নামেন্টে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ কোনও রকমে সুপার ফোরে উঠলেও পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে ছিটকে গেছে। 

অপর দিকে, এশিয়া কাপে অপরাজেয় থাকা ভারত ১১৬ রেটিং নিয়ে পেছনে ফেলেছে পাকিস্তানকে। ভারতীয় দল দুই নম্বরে উঠেছে। আর ১১৫ রেটিং নিয়ে তিনে নেমে গেছে পাকিস্তান।

ভারতীয় দল শীর্ষস্থান অর্জন করবে যদি তারা এশিয়া কাপ জেতে এবং শীর্ষে থাকা অজি দল দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের বাকি দুই ওয়ানডেতে হারে। তার পর দুই দল অবশ্য বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজেও মুখোমুখি হবে। অস্ট্রেলিয়ার বর্তমান রেটিং ১১৮।

কিছুদিন আগে এক নম্বরে জায়গা করে নেওয়া পাকিস্তানের আপাতত র‌্যাঙ্কিংয়ের উন্নতির কোনও সুযোগ নেই। কারণ বিশ্বকাপের আগে কোনও ম্যাচ নেই বাবরদের।

/এফআইআর/
সম্পর্কিত
দিনুশার সেঞ্চুরিতে ভারতের জয় ছিনিয়ে নিলো শ্রীলঙ্কা
১৪ বছর পর আবার ভারতীয় দলে ‘দ্রাবিড়-শেবাগ’
বাংলাদেশকে এত ভালো করতে দেখে দারুণ লেগেছিল: স্টিভ ওয়াহ
সর্বশেষ খবর
মতিঝিলে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জন গ্রেফতার
মতিঝিলে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জন গ্রেফতার
নেপালে বন্যায় পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ, জানালেন শুভেন্দু
নেপালে বন্যায় পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ, জানালেন শুভেন্দু
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার মামলা পরিচালনায় ওআইসি’র সহযোগিতা চাইলো বাংলাদেশ 
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার মামলা পরিচালনায় ওআইসি’র সহযোগিতা চাইলো বাংলাদেশ 
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, ৬ মাসে অজনপ্রিয় হয়ে পড়েছে সরকার: সারজিস
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, ৬ মাসে অজনপ্রিয় হয়ে পড়েছে সরকার: সারজিস
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন