চট্টগ্রামে জয়ের ৭০ বলে ১১৯ রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৪

চট্টগ্রামে চলছে এশিয়ান গেমস স্কোয়াড ও বাংলাদেশ টাইগার্সের মধ্যকার ম্যাচ। সেই ম্যাচে রীতিমতো ঝড় তুলেছেন মাহমুদুল হাসান জয়। এশিয়ান গেমস স্কোয়াডের হয়ে ১২ চার ও ৬ ছক্কায় তিনি খেললেন ১১৯ রানের ইনিংস। সেটাও মাত্র ৭০ বলে।

জয়ের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান তোলে এশিয়ান গেমস স্কোয়াড। ডানহাতি এই ওপেনার আউট হন ইনিংসের শেষ ওভারে। জয় বাদে দলের হয়ে কেউ তেমন রান করতে পারেননি। সাইফ হাসান ও শাহাদাত হোসেন দিপুর ব্যাট থেকে আসে ২১ রানের দুটি ইনিংস। জাকের আলী অনিক শেষ দিকে নেমে ১৩ বলে ২ ছক্কায় খেলেন ২৪ রানের ইনিংস।

২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ টাইগার্স স্কোয়াড ১৮.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয়। দুই স্পিনার রিশাদ হোসেন ও রাকিবুলকে সামলাতেই পারেনি বাংলাদেশ টাইগার্স। ব্যাট হাতে তাদের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন নাঈম হাসান। ২৮ রানের দুটি ইনিংস এসেছে মাহিদুল ইসলাম ও রনি তালুকদারের ব্যাট থেকে। ৫২ রানের জয়ে এশিয়ান গেমস স্কোয়াড ভালোভাবেই প্রস্তুতি শেষ করেছে।

ব্যাটিংয়ের পর বোলিংয়েও হাত ঘুরিয়ে সাফল্য পান জয়। লেগ স্পিনার রিশাদ ২৮ রানে পেয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন রাকিবুল ও জয়।

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল আগামী ৩০ সেপ্টেম্বর চীনে যাবে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম