২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্যারিবিয়ান ভেন্যু নিশ্চিত করলো আইসিসি

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১২

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সব শঙ্কা একেবারে দূর হয়ে গেলো। ২০ দলের প্রতিযোগিতা আয়োজনে প্রস্তুত দুটি দেশ। শুক্রবার ক্যারিবিয়ান অঞ্চলের সাতটি ভেন্যু নিশ্চিত করলো আইসিসি।

এর আগে যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যু ডালাস, ফ্লোরিডা ও নিউ ইয়র্কের ঘোষণা দেয় আইসিসি। এবার ওয়েস্ট ইন্ডিজের ভেন্যু হিসেবে এন্টিগা অ্যান্ড বারবুডা, বার্বাডোজ, ডমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস এবং ত্রিনিদাদ অ্যান্ট টোবাগোর নাম নিশ্চিত করেছে ক্রিকেটের শীর্ষ সংস্থা।

আগামী বছর ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। আয়োজক হওয়ার সুবাদে দুটি দেশ সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে। এছাড়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ আট দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউ জিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাও সরাসরি অংশ নিচ্ছে। গত বিশ্বকাপের পর টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে বাংলাদেশ ও আফগানিস্তান তাদের সঙ্গী হয়েছে। 

কোয়ালিফায়ার খেলে জায়গা চূড়ান্ত করেছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। বাকি পাঁচটি শূন্যস্থান পূরণ হবে আমেরিকা, এশিয়া ও আফ্রিকা বাছাইয়ের পর।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের